রাস্তা পরিদর্শনে গিয়ে যুবককে চড় মারার অভিযোগ, বিতর্কে দিল্লির মন্ত্রী প্রবেশ বর্মা

Must Read

ওয়েব ডেস্ক : রাস্তার কাজ পরিদর্শনে গিয়ে এক যুবককে চড় মারার অভিযোগ উঠল দিল্লির পূর্তমন্ত্রী প্রবেশ বর্মার (Parvesh Verma) বিরুদ্ধে। রবিবার পশ্চিম দিল্লির (Delhi) বিকাশপুরী এলাকায় নতুন তৈরি হওয়া রাস্তা পরিদর্শনের সময় ঘটনাটি ঘটে বলে অভিযোগ। ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তিলক নগরের আপ বিধায়ক জারনেইল সিং। নতুন তৈরি রাস্তার গুণমান নিয়ে প্রশ্ন তুলে তিনি হাত দিয়ে রাস্তার কিছু অংশ তুলে দেখান। তাঁর দাবি, রাস্তার উপরের অংশ খুব সহজেই উঠে আসছে। সেই সময় পাশে দাঁড়িয়ে থাকা এক যুবক মোবাইলে পুরো ঘটনাটি রেকর্ড করছিলেন। ভিডিয়োয় প্রবেশ বর্মাকে ওই যুবকের দিকে এগিয়ে গিয়ে তাঁর মোবাইল সরিয়ে দেওয়ার পর চড় মারতে দেখা যায়। ওই যুবক জানিয়েছেন, PWD দফতর থেকেই আমাদের রাস্তার অবস্থা দেখার জন্য ডাকা হয়েছিল। আমি তাঁদের দেখিয়েছিলাম যে রাস্তার উপরিভাগ কীভাবে ভেঙে যাচ্ছে। যখন আমি এই কথাটা বললাম, তখন মন্ত্রী মশাই সেটা সহ্য করতে পারেননি। তিনি আমার গায়ে হাত তুলেছেন।

আরও খবর :  ৩০ দিনের রিচার্জে বড় বদল, ২৮ দিনের প্ল্যানের বদলে মিলবে নতুন সুবিধা, জানালেন রাঘব চাড্ডা

ঘটনাকে কেন্দ্র করে দিল্লিতে (Delhi) রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। আপের পক্ষ থেকে প্রবেশ বর্মার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। দলের নেতা অরবিন্দ কেজরিওয়াল ভিডিয়োটি শেয়ার করে জানিয়েছেন, তিনি সোমবার তিলক নগরে গিয়ে রাস্তার কাজ পরিদর্শন করবেন। জারনেইল সিংও মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার কথা জানিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করেননি প্রবেশ বর্মা। কিন্তু তাঁর দাবি, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিয়োটি পুরো ঘটনার প্রেক্ষাপট দেখাচ্ছে না। তাঁর অভিযোগ, ঘটনাস্থলে আপ বিধায়কের সঙ্গে থাকা কয়েকজন তাঁর পরিবারকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। সেই পরিস্থিতিতে উত্তেজনার মধ্যে তাঁর প্রতিক্রিয়া হয় বলে দাবি করেন তিনি।

Latest News

৫৫তম শতরান কোহলির, শতরান গিলেরও! ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে জয় ভারতের

ওয়েব ডেস্ক : থিরুবনন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে দাপুটে জয় ভারতের (Team India)। ২৯৬ রানের লক্ষ্য...

More Articles Like This