আন্দামানে বর্ষার আগমন, বাংলায় কবে নামবে স্বস্তির বৃষ্টি? জানাল আবহাওয়া দফতর

Must Read

কলকাতা: গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গ। তার মধ্যেই স্বস্তির খবর শোনাল ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। নির্ধারিত সময়ের আগেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (Rain Forecast)। আবহবিদদের মতে, মৌসুমীর এই অগ্রগতি স্বাভাবিকের তুলনায় কিছুটা দ্রুত। ফলে বাংলায় বর্ষা ঢোকার সম্ভাবনাও বাড়ছে (Weather Update)।

আবহাওয়া দফতর জানিয়েছে, আন্দামান সাগরের বিস্তীর্ণ অংশে ইতিমধ্যেই সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু। আগামী কয়েক দিনে তা আরও শক্তি সঞ্চয় করে উত্তর-পূর্ব ভারতের দিকে এগোবে। পরিস্থিতি অনুকূলে থাকলে মে মাসের শেষ সপ্তাহেই কেরলে বর্ষা পৌঁছে যেতে পারে। এরপর ধাপে ধাপে পূর্ব ভারতের রাজ্যগুলিতেও মৌসুমি বায়ুর প্রভাব বাড়বে।

আরও পড়ুন: সপ্তাহের প্রথমদিন কার ভাগ্যে সাফল্য, কার জীবনে সতর্কবার্তা?

এদিকে দক্ষিণবঙ্গে এখনও জারি রয়েছে অস্বস্তিকর গরম ও আর্দ্রতার দাপট। কলকাতা-সহ একাধিক জেলায় দিনের তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ঘাম ও গুমোট অস্বস্তি আরও বাড়ছে। তবে আবহবিদদের একাংশের মতে, মৌসুমী বায়ুর অগ্রগতি স্বাভাবিক থাকলে জুনের প্রথম সপ্তাহ থেকেই বাংলার আবহাওয়ায় বদলের ইঙ্গিত মিলতে পারে।

উত্তরবঙ্গে অবশ্য বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গেও আগামী কয়েক দিনে কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, আন্দামানে মৌসুমীর আগমন বাংলার জন্য আপাতত আশার বার্তা বলেই মনে করছেন আবহবিদরা। এখন নজর কেবল, কবে কলকাতা ও দক্ষিণবঙ্গ জুড়ে নামবে কাঙ্ক্ষিত বর্ষার বৃষ্টি।

Latest News

‘আগে কাটমানি দিতে হত’, শিল্পবান্ধব বাংলার বার্তা শুভেন্দুর, একাধিক বিনিয়োগের খতিয়ান মুখ্যমন্ত্রীর

কলকাতা: বাংলায় শিল্প ও বিনিয়োগের পরিবেশ বদলেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার সিটি সেন্টারে একটি...

More Articles Like This