30.8 C
Kolkata

উত্তরবঙ্গে উন্নয়নের লক্ষ্যে ২৮ দফা দাবি মতুয়া সেনার

Must Read

শিলিগুড়ি : উত্তরবঙ্গের (North Bengal) সার্বিক উন্নয়নের লক্ষ্যে ২৮ দফা দাবি সামনে রেখে আন্দোলনের ডাক দিল মতুয়া সেনা। শনিবার শিলিগুড়ি (Siliguri) জার্নালিস্ট ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এমনই দাবি তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক হিটলার চৌধুরী।

দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, উত্তরবঙ্গের (North Bengal) জন্য পৃথক উন্নয়ন পরিষদ গঠন, মহাশূদ্র বোর্ড তৈরি, উত্তরবঙ্গ থেকে উপ-মুখ্যমন্ত্রীর পদ প্রদান এবং উত্তরকন্যায় প্রতি মাসে দু’দিন মন্ত্রীদের বৈঠক নিশ্চিত করা। এছাড়া রয়েছে শিলিগুড়ি ও ইসলামপুরকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণা, শিলিগুড়িতে স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলা ও আধুনিক ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থা চালুর দাবি জানানো হয়েছে।

আরও খবর : বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি, কীভাবে ব্যবসা চলবে? কপালে চিন্তার মেঘ বাঁকুড়ার ব্যবসায়ীদের

অন্য দাবিগুলির মধ্যে রয়েছে মালদায় (Malda) ম্যাঙ্গো প্রসেসিং ইউনিট স্থাপন, দক্ষিণ দিনাজপুরে মৎস্য হাব গড়ে তোলা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে স্থানীয় প্রতিনিধিদের দায়িত্ব প্রদান। সংগঠনের দাবি, বিগত সরকারের আমলে এই বিষয়গুলি গুরুত্ব পায়নি। ভোট পর্ব শেষ হওয়ার পর রাজনৈতিক বিতর্ক এড়াতেই এই দাবিগুলি সামনে আনা হয়েছে বলে জানানো হয়।

হিটলার চৌধুরী বলেন, “যে সরকারই ক্ষমতায় আসুক, তাদের কাছেই আমরা এই দাবিগুলি জানাব। দাবি না মানা হলে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে নামব এবং প্রয়োজনে দীর্ঘমেয়াদি অনশনেও বসব।”

দেখুন অন্য খবর :

Latest News

ঢাকার আন্তর্জাতিক সেমিনারে ভারতের ভুল মানচিত্র, মাঝপথেই আপত্তি ভারতীয় কূটনীতিকের

ওয়েব ডেস্ক : ঢাকার একটি আন্তর্জাতিক সেমিনারে ভারতের মানচিত্রে জম্মু ও কাশ্মীরের ভুল উপস্থাপনাকে কেন্দ্র করে কূটনৈতিক মহলে আলোড়ন...

More Articles Like This