35.2 C
Kolkata

জামাইষষ্ঠীর আগেই অগ্নিমূল্য মাছ-মাংস! বাজারে গিয়েই কপালে ভাঁজ শ্বশুর-শাশুড়িদের

Must Read

কলকাতা: রাত পোহালেই জামাইষষ্ঠী (Jamai Sasthi 2026)। আর তার আগেই ভিড় জমতে শুরু করেছে বাজারে বাজারে। জামাইকে আদর-আপ্যায়নে কোনও খামতি রাখতে চান না শ্বশুর-শাশুড়িরা। কিন্তু এ বছরের জামাইষষ্ঠীর আগে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য থেকে মাছ-মাংসের ঊর্ধ্বমুখী দাম (Kolkata Market Price) অনেকেরই চিন্তা বাড়িয়েছে। কোন বাজারে কোন জিনিসের দাম কেমন? চলুন একনজরে দেখে নেওয়া যাক।

প্রাক-বর্ষার বাজারে ইলিশের দাম (Hilsa Price) দেখে চোখ কপালে ওঠার জোগাড়। বর্তমানে টাটকা ইলিশের দাম কেজিপ্রতি ১,২০০ থেকে ১,৫০০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। ফলে জামাইয়ের পাতে ইলিশ পরিবেশন করতে গেলে শ্বশুরদের পকেটের উপর চাপ পড়ছে যথেষ্ট। ব্যবসায়ীদের মতে, বাজারে যে ইলিশ পাওয়া যাচ্ছে তার বড় অংশই কোল্ড স্টোরেজের। যদিও সুন্দরবন, মুড়িগঙ্গা, হাতানিয়া-দোয়ানিয়া এবং সপ্তমুখী এলাকার কিছু নদী থেকে টাটকা ইলিশও ধরা পড়েছে, তবে সেগুলির আকার তুলনামূলক ছোট। শুধু ইলিশ নয়, চিংড়ি, ভেটকি, পমফ্রেট-সহ অন্যান্য মাছের দামও ঊর্ধ্বমুখী। পাশাপাশি খাসির মাংসের (Mutton Price) চাহিদা ও দাম- দুটোই তুঙ্গে।

আরও পড়ুন: এবার মিস্টির দোকানে ডিম! কারণ জানলে চমকে উঠবেন

তবে সময়ের সঙ্গে বদলাচ্ছে জামাইষষ্ঠী উদ্‌যাপনের ধরনও। একসময় বাড়িতে বিশাল আয়োজন করে জামাইকে খাওয়ানোর চল থাকলেও এখন অনেক পরিবার রেস্তরাঁমুখী হচ্ছে। শহরের বিভিন্ন রেস্তরাঁ ইতিমধ্যেই ‘জামাইষষ্ঠী স্পেশাল থালি’ এবং বিশেষ মেনুর আয়োজন করেছে। ফলে বাড়ির রান্নার পাশাপাশি বাইরে খাওয়ানোর প্রবণতাও বাড়ছে। উৎসবকে সামনে রেখে মিষ্টির দোকানগুলিও পিছিয়ে নেই। বিভিন্ন দোকানে এসেছে জামাইষষ্ঠী-থিমের নতুন নতুন মিষ্টি। শনিবারের আগে থেকেই ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে। দাম বাড়লেও আবেগে ভাটা নেই। শ্বশুরবাড়ির আদর-আপ্যায়ন আর জামাইয়ের পছন্দের খাবারের আয়োজনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে উৎসবের আমেজ এখন তুঙ্গে।

দেখুন আরও খবর:

Latest News

অবসর নিচ্ছেন নয়্যার! কবে? নিজেই জানালেন জার্মানির গোলরক্ষক

ওয়েব ডেস্ক : ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2026) আগেই নিজের অবসরের কথা জানালেন জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার (Manuel...

More Articles Like This