32.7 C
Kolkata

মেট গালায় এবছর ‘মিসিং’ প্রিয়াঙ্কা?

Must Read

ওয়েব ডেস্ক: ফ্যাশনের (Fashion) দুনিয়ার সবচেয়ে চর্চিত মঞ্চ ‘মেট গালা’ (Met Gala 2026)। আর সেই লাল গালিচায় প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) উপস্থিতি মানেই আলাদা চমক। তবে এ বছর নাকি সেই চেনা ছবি দেখা নাও যেতে পারে। শোনা যাচ্ছে, ২০২৬ সালের ‘মেট গালা’য় প্রিয়ঙ্কার উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও অভিনেত্রীর তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা নেই, তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি এই সময়টায় একাধিক কাজের চাপে ব্যস্ত তিনি।

বিদেশি প্রজেক্টের পাশাপাশি এস এস রাজামৌলির আসন্ন ছবি ‘বারাণসী’-র শুটিং নিয়েও ব্যস্ততা তুঙ্গে। এমনও শোনা যাচ্ছে, ছবির কাজের জন্য দূরবর্তী লোকেশন অ্যান্টার্কটিকা’তেও সময় কাটাচ্ছেন প্রিয়ঙ্কা। ফলে মে মাসের প্রথম সপ্তাহ আগেই অন্যান্য কাজের জন্য নির্ধারিত থাকায় ‘মেট গালা’র সময় বের করা কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুন: কপিলের ক্যাফের পাশেই গুলির শব্দ! কমেডিয়ানকে হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

২০১৭ সালে প্রথম ‘মেট গালা’য় অভিষেকের পর থেকেই নিয়মিত চমক দিয়েছেন প্রিয়াঙ্কা। রালফ লরেনের ট্রেঞ্চ কোট থেকে শুরু করে ২০১৯-এর ‘কেজ লুক’ প্রতিবারই তিনি ছিলেন লাইমলাইটে। ২০২৩-এ তাঁর কালো স্যাটিন গাউনও প্রশংসা কুড়িয়েছিল।

তাই এ বছর যদি সত্যিই প্রিয়ঙ্কা অনুপস্থিত থাকেন, তা হলে ‘মেট গালা’র গ্ল্যামারে যে খানিকটা ঘাটতি পড়বে-এ কথা বলাই যায়। এখন দেখার, শেষ মুহূর্তে কোনও চমক দেন কি না বলিউডের এই গ্লোবাল আইকন।

Latest News

মঙ্গলবার থেকে দক্ষিণে বাড়বে বৃষ্টি, উত্তরবঙ্গে লাল সতর্কতা!

কলকাতা: আষাঢ় পেরিয়ে শ্রাবণের শুরুতেই ফের সক্রিয় বর্ষা (Weather Update)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত...

More Articles Like This