31.7 C
Kolkata

কানাডায় ভারতীয় তরুণীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ, গ্রেফতার প্রেমিক

Must Read

ওয়েব ডেস্ক: কানাডার (Canada) এডমন্টনে ২৩ বছরের এক ভারতীয় তরুণীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম দমনপ্রীত কৌর। পঞ্জাবের লুধিয়ানা জেলার সমরালার বাসিন্দা ওই তরুণীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে তাঁর ২২ বছরের সঙ্গী রিতিশ কুমারকে গ্রেফতার করেছে এডমন্টন পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে দ্বিতীয়-ডিগ্রি হত্যার মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ৯ জুলাই স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৪ মিনিট নাগাদ সিলভারবেরি এলাকার একটি বাড়ি থেকে এক তরুণী অচেতন অবস্থায় পড়ে থাকার খবর আসে। ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় দমনপ্রীত কৌরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর ১২ জুলাই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরই এক যুবককে আটক করা হয়েছিল।

আরও খবর : দাবানলে পুড়ছে ইউরোপ, স্পেনে প্রথমবার জাতীয় জরুরি অবস্থা, ফ্রান্সে ৪০ হাজারের বেশি মানুষকে সরানো হল

ময়নাতদন্তের রিপোর্টে দমনপ্রীতের মৃত্যুর কারণ হিসেবে শ্বাসরোধের কথা উল্লেখ করা হয়েছে। তদন্তের স্বার্থে এতদিন মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি। পরে এডমন্টন মেডিক্যাল এক্সামিনারের রিপোর্টের ভিত্তিতে পুলিশ নিশ্চিত করে এটি একটি হত্যাকাণ্ড।

২২ জুলাই রিতিশ কুমারকে গ্রেফতার করে দ্বিতীয়-ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়। পুলিশ জানিয়েছে, এটি সম্পর্কের মধ্যে সংঘটিত হত্যার ঘটনা। এই মামলায় আপাতত অন্য কোনও সন্দেহভাজনের খোঁজ করা হচ্ছে না।

Latest News

More Articles Like This