রাষ্ট্রপুঞ্জে স্থায়ী সদস্যপদ নিয়ে ভারতকে সমর্থন রাশিয়া সহ তিন দেশের

Must Read

ওয়েব ডেস্ক : রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে (UNSC) ভারতের স্থায়ী সদস্যপদের দাবিতে ফের জোরাল সমর্থন মিলল রাশিয়ার (Russia) কাছ থেকে। শনিবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে বক্তব্য রাখতে গিয়ে ভারতের পাশাপাশি ব্রাজিলকেও স্থায়ী সদস্য করার পক্ষে মত দেন রুশ বিদেশমন্ত্রী সার্জেই লাভরভ।

লাভরভের বক্তব্যে উঠে আসে নিরাপত্তা পরিষদের সংস্কারের বিষয়টিও। তাঁর মতে, এই সংস্কারের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলির প্রতিনিধিত্ব আরও বাড়ানো প্রয়োজন। বিশেষ করে এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার দেশগুলিকে নিরাপত্তা পরিষদে আরও বেশি জায়গা দেওয়ার পক্ষে সওয়াল করেন তিনি।

আরও খবর :    কঙ্গোয় বিমান দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু, মৃতদের মধ্যে দুই শীর্ষ সামরিক আধিকারিক

তবে জার্মানি ও জাপানের মতো পশ্চিমি দেশগুলির জন্য অতিরিক্ত আসন দেওয়ার বিরোধিতা করেন রুশ বিদেশমন্ত্রী। একইসঙ্গে তিনি স্পষ্ট করেন, স্থায়ী সদস্যপদের ক্ষেত্রে ভারত ও ব্রাজিলকে সমর্থন করছে রাশিয়া। ফলে নিরাপত্তা পরিষদে ভারতের দীর্ঘদিনের দাবির ক্ষেত্রে মস্কোর অবস্থান ফের প্রকাশ্যে এল।

বর্তমানে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচটি দেশ—চিন, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা এবং ব্রিটেন। দীর্ঘদিন ধরে এই পরিষদের কাঠামোয় পরিবর্তনের দাবি জানিয়ে আসছে ভারত। এর পাশাপাশি পর্তুগাল ও মরিশাসও নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে সমর্থন জানিয়েছে।

Latest News

৫৫তম শতরান কোহলির, শতরান গিলেরও! ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে জয় ভারতের

ওয়েব ডেস্ক : থিরুবনন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে দাপুটে জয় ভারতের (Team India)। ২৯৬ রানের লক্ষ্য...

More Articles Like This