সিন্ধুর বিদায়, এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে ভরাডুবি ভারতের

Must Read

ওয়েব ডেস্ক: এশিয়ান গেমস থেকে হেরে বিদায় নিলেন পি ভি সিন্ধু। তাঁর বিদায়ে ব্যাডমিন্টনে সিঙ্গলস বিভাগে ভারতের পদকের আর কোনও আশা রইল না। চীনের চেন ইউ ফেই-এর কাছে সিন্ধু হারলেন ২১-১১, ১৮-২১, ১০-২১ ফলে। প্রথম সেটে সিন্ধুর সামনে দাঁড়াতে পারেননি বিশ্বের চার নম্বর ফেই। তারপর দ্বিতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়ে জিতলেন। শেষ সেটে ভারতের এক নম্বর ব্যাডমিন্টন তারকাকে উড়িয়ে দিলেন।

আরও পড়ুন: হ্যারি কেনের পেনাল্টি মিস, ঘরের মাঠে স্পেনের কাছে হার ইংল্যান্ডের  

ব্যাডমিন্টন খেলায় এশিয়ান গেমসে সাকুল্যে একটাই পদক জিতল ভারত। তাও সেটা সিঙ্গলসে নয়, ছেলেদের দলগত বিভাগে এবং সেটি ব্রোঞ্জ। রবিবার (২৭ সেপ্টেম্বর) ব্যাডমিন্টনের জন্য খারাপ গেল। কোয়ার্টার ফাইনালে সিঙ্গলসে হারলেন সিন্ধু এবং উন্নতি হুডা এবং ডাবলসে হারল তৃষা-গায়ত্রী জুটি এবং মিক্সড ডাবলসে হারল কপিলা-ক্রাস্টো জুটি। চারটে ম্যাচের মধ্যে তিনটিতেই লড়াই হয়েছে। তবে তৃষা-গায়ত্রী জুটি স্ট্রেট সেটে হেরে বিদায় নিয়েছে।

 

Latest News

৫৫তম শতরান কোহলির, শতরান গিলেরও! ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে জয় ভারতের

ওয়েব ডেস্ক : থিরুবনন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে দাপুটে জয় ভারতের (Team India)। ২৯৬ রানের লক্ষ্য...

More Articles Like This