35 C
Kolkata

ফের অশান্তি সৃষ্টিকারীদের নামের তালিকা প্রকাশ নিয়ে আদালতে জল গড়াল

Must Read

ওয়েবডেস্ক-  ফের ট্রাবেল মেকারদের (Trouble Maker)   বা অশান্তি সৃষ্টিকারীদের নামের তালিকা (Name List)  প্রকাশ নিয়ে আদালতে গড়াল জল। হাইকোর্ট (High Court)  নির্দেশ দেওয়ার পরেও কেন তালিকা দিয়ে ৩৫০ জনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলল কমিশন (Election Commission )।  আদালতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Lawyer Kalyan Banerjee)

মামলা দায়ের করার অনুমতি দিলেন প্রধান বিচারপতি। আজই দ্রুত শুনানির আবেদন। মামলা দায়ের হবার পরেই শুনানির সময় ঠিক করবেন প্রধান বিচারপতি।

উল্লেখ্য,  ২০২৬ সালের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ‘ট্রাবল মেকার’ না অশান্তি সৃষ্টিকারীদের নামের তালিকা প্রকাশ নিয়ে ফের আইনি জট তৈরি হয়েছে। কমিশন কর্তৃক চিহ্নিত প্রায় ৮০০ জনের একটি তালিকা ধরে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা হয়, আদালত সেই তালিকায় অন্তর্বর্তীকালীন স্থতিতাদেশ দেয়।

আরও পড়ুন-  মঙ্গলকোটে ‘রেল বুথ’ চমক! ট্রেনের কামরায় উঠে ভোট দেবেন ভোটাররা!

তালিকায় প্রধানত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী, পঞ্চায়েত সদস্য, কাউন্সিলার, বিধায়ক ও সাংসদের নামও রয়েছে। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচাপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সুনির্দিষ্ট কারণ বা অপরাধ ছাড়া কাউকে ‘ট্রাবেল মেকার’ হিসেবে চিহ্নিত করে আগাম গ্রেফতারি বা আটক করার ঢালাও নির্দেশ কমিশন দিতে পারে না। আদালত এই তালিকাকে ‘কলঙ্কজনক’ (Stigmatic) বলে উল্লেখ করেছে এবং বলেছে যে, এটি নাগরিকদের মৌলিক অধিকার ও ভোটাধিকার খর্ব করার শামিল। তৃণমূলের পক্ষ থেকে এই তালিকাকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে তোপ দাগা হয়েছে এবং বিজেপিতে যোগ দিলে নাম উধাও হয়ে যাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে

 

Latest News

সাতসকালে বিধায়ক মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা,

কলকাতা: ‘অ্যাকশন’ মোডে ইডি। শনিবার সাতসকালে মদন মিত্রের (Madan Mitra) বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দক্ষিণেশ্বরের পাশাপাশি বেলঘড়িয়ার...

More Articles Like This