Forbidden

You don't have permission to access th1s resource.

প্রভাস মণ্ডল এনকাউন্টার মামলায় ঘটনাস্থলে ফরেনসিক তদন্ত - KolkataTV
33.6 C
Kolkata

প্রভাস মণ্ডল এনকাউন্টার মামলায় ঘটনাস্থলে ফরেনসিক তদন্ত

Must Read

ওয়েব ডেস্ক : বারুইপুরের (Baruipur) সূর্যপুরে প্রভাস মণ্ডল গুলিবিদ্ধ হওয়ার ঘটনাস্থলে তদন্তে নামল সিআইডির (CID) ফরেনসিক দল (Forensic Team)। শুক্রবার চার সদস্যের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ ধরে তদন্ত চালায়। ঘটনাস্থলের বিভিন্ন অংশ পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় নমুনা সংগ্রহ ও মাপজোকের কাজও করা হয়।

সূত্রের খবর, ঘটনাস্থলের প্রতিটি দিক খতিয়ে দেখেন ফরেনসিক বিশেষজ্ঞরা। ঘটনার সময়কার পরিস্থিতি এবং অবস্থান যাচাই করতে বৈজ্ঞানিক পদ্ধতিতে নমুনা সংগ্রহ করা হয়েছে। তদন্তের স্বার্থে একাধিক তথ্যও নথিভুক্ত করা হয়েছে।

আরও খবর : যারা শহর পরিষ্কার রাখেন, তাঁরাই বঞ্চিত! হরিজন পল্লীর বেহাল অবস্থা ঘুরে দেখে দ্রুত পদক্ষেপের দাবি বিজেপির

তদন্ত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফরেনসিক দলের সদস্যরা জানান, তদন্ত সংক্রান্ত সমস্ত রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। তাই এই মুহূর্তে তদন্ত নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করা সম্ভব নয়।

উল্লেখ্য, বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুন মামলার তদন্তে অভিযুক্ত প্রভাস মণ্ডলকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছিল। সেই সময় পুলিশের বন্দুক ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল অভিযুক্তের বিরুদ্ধে। পাল্টা পুলিশের গুলিতে আহত হয়েছিল সে।হাসপাতালে তাঁর মৃত্যু হল। সেই ঘটনার পর এনকাউন্টারের পুর বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সিআইডি (CID)।

দেখুন অন্য খবর :

Latest News

কঙ্গোয় ভয়াবহ ইবোলা, মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল! দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ

ওয়েব ডেস্ক : কঙ্গোয় (Congo) ভয়াবহ আকার নিয়েছে ইবোলা সংক্রমণ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ৪,৩৮১ জনের শরীরে সংক্রমণ...

More Articles Like This