অবোহর মেয়র নির্বাচন নিয়ে সরব অমিত মালব্য, স্বচ্ছতা নিয়ে তুললেন প্রশ্ন

Must Read

ওয়েব ডেস্ক: পাঞ্জাবের (Punjab) অবোহর পুরনিগমের মেয়র নির্বাচনকে (Abohar Mayor election) কেন্দ্র করে আম আদমি পার্টির বিরুদ্ধে সরব হলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

অমিত মালব্যর দাবি, অবোহর পুরনিগমে বিজেপি (BJP) ২৮ জন কাউন্সিলর নিয়ে একক বৃহত্তম দল হলেও শেষ পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে আপ প্রার্থীকে মেয়র ঘোষণা করা হয়েছে। তাঁর অভিযোগ, নির্বাচন আচমকা স্থগিত করা, ভোটগণনার কোনও ভিডিও রেকর্ড না রাখা এবং স্বচ্ছ যাচাই ছাড়াই ফল ঘোষণা করা হয়েছে। যা গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছে।

আরও খবর : ওয়েনাড় ভূমিধসে আরও এক দেহ উদ্ধার, মৃত বেড়ে ৭

বিজেপি নেতার আরও দাবি, একই ধরনের অভিযোগ যদি কোনও বিজেপি-শাসিত রাজ্যে উঠত, তাহলে তা নিয়ে দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে যেত। কিন্তু এই ঘটনায় বিরোধী দল, সমাজকর্মী এবং গণতন্ত্রের পক্ষে সরব ব্যক্তিদের নীরবতা বিস্ময়কর বলেও মন্তব্য করেন তিনি।

গণতন্ত্রে রাজনৈতিক দলভেদে আলাদা মানদণ্ড হতে পারে না বলেও জানিয়েছেন তিনি। স্বচ্ছতা যদি গুরুত্বপূর্ণ হয়, তাহলে ক্ষমতায় যে দলই থাকুক না কেন, একইভাবে তা নিশ্চিত করতে হবে। পাঞ্জাবের মানুষ এই ঘটনার জবাব পাওয়ার অধিকার রাখেন, বেছে বেছে ক্ষোভ প্রকাশ যেন না হয়।

দেখুন অন্য খবর :

Latest News

পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা, সাংসদ এবং বিরোধী নেতাদের চা-চক্রে আমন্ত্রণ রাহুলের

ওয়েব ডেস্ক : ভোট চুরির অভিযোগ এবং বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর বিতর্কে আন্দোলনের পরবর্তী রণকৌশল ঠিক করতে বিরোধী...

More Articles Like This