জুলাইয়ে ফের বাংলায় আসছেন অমিত শাহ

Must Read

ওয়েব ডেস্ক : চলতি মাসেই ফের পশ্চিমবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে, দু’দিনের এই সফরে প্রশাসনিক কর্মসূচির পাশাপাশি বিজেপির সাংগঠনিক বৈঠকেও অংশ নেবেন তিনি। যদিও এখনও পর্যন্ত কেন্দ্র বা বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিক সফরসূচি প্রকাশ করা হয়নি। সূত্রের খবর, আগামী ১৮ জুলাই কলকাতায় আসবেন তিনি।

সূত্রের খবর, সফরের অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে হাওড়ার সাঁকরাইলে আমুলের প্রস্তাবিত দুগ্ধ প্রক্রিয়াকরণ প্রকল্পের শিলান্যাস। সংস্থার দাবি, এটি বিশ্বের বৃহত্তম দই উৎপাদনকারী কারখানা হবে। প্রতিদিন প্রায় ১৫ লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণের পাশাপাশি প্রায় ১০ লক্ষ কেজি দই উৎপাদনের সক্ষমতা থাকবে এই প্রকল্পে। এছাড়াও লস্যি, মিষ্টি দই, পনির, মাখন, ঘি ও আইসক্রিম উৎপাদনেরও পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে এলাকায় উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও আশা করা হচ্ছে।

আরও খবর : ২১ জুলাইয়ের সমাবেশ ঘিরে কলকাতা পুলিশের নিষেধাজ্ঞা! চ্যালেঞ্জ করে আদালতে তৃণমূল

সাঁকরাইলকে প্রকল্পের জন্য বেছে নেওয়ার নেপথ্যে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা। ১৬ ও ১৯ নম্বর জাতীয় সড়ক, রেলপথ এবং কলকাতা বন্দরের নিকটবর্তী হওয়ায় পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে সহজে পণ্য পরিবহন করা সম্ভব হবে। বিজেপির দাবি, রাজ্যে নতুন রাজনৈতিক পরিস্থিতি এবং শিল্পবান্ধব পরিবেশের কারণেই এত বড় বিনিয়োগ আসছে পশ্চিমবঙ্গে।

সফরের দ্বিতীয় দিনে অমিত শাহ রাজ্য বিজেপির সাংগঠনিক বৈঠকে অংশ নিতে পারেন বলে দলীয় সূত্রের খবর। রাজ্য নেতৃত্বের পাশাপাশি দলের সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনাও রয়েছে। ১৯ জুলাই বিকেলের মধ্যে তাঁর দিল্লি ফেরার কথা থাকায় সেদিন সকালের মধ্যেই সমস্ত সাংগঠনিক কর্মসূচি শেষ হতে পারে বলে জানা গিয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা, সাংসদ এবং বিরোধী নেতাদের চা-চক্রে আমন্ত্রণ রাহুলের

ওয়েব ডেস্ক : ভোট চুরির অভিযোগ এবং বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর বিতর্কে আন্দোলনের পরবর্তী রণকৌশল ঠিক করতে বিরোধী...

More Articles Like This