লিভার প্রতিস্থাপনের লড়াইয়ে খুদের পাশে মুখ্যমন্ত্রী

Must Read

ওয়েব ডেস্ক : জন্ম থেকেই বিরল লিভারের রোগে আক্রান্ত পাঁচ বছরের সৌম্যজিৎ পাল (Soumyajit Pal)। সন্তানের চিকিৎসার খরচ জোগাড় করতে হিমশিম খাচ্ছিল পরিবার। শেষমেশ মুখ্যমন্ত্রীর জনদরবারে পৌঁছন বাবা সঞ্জীব পাল। সেখানেই সৌম্যজিতের চিকিৎসার জন্য ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

শনিবার বিধাননগরে (Bidhannagar) আয়োজিত জনসাধারণের অভিযোগ ও আবেদন শোনার কর্মসূচিতে হাজির হন উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাসিন্দা সঞ্জীব পাল। কোলে ছিল পাঁচ বছরের ছেলে সৌম্যজিৎ। জন্ম থেকেই সে লিভার সিরোসিসে আক্রান্ত। দীর্ঘদিন ধরে চিকিৎসা চললেও সম্প্রতি চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির দ্রুত লিভার প্রতিস্থাপন (লিভার ট্রান্সপ্ল্যান্ট) প্রয়োজন। পরিবারের দাবি, দিল্লির একটি বিশেষায়িত হাসপাতালে অস্ত্রোপচারের জন্য প্রায় ৩০ লক্ষ টাকা প্রয়োজন। ইতিমধ্যেই বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সাহায্যে প্রায় ১৫ লক্ষ টাকা সংগ্রহ হয়েছে। কিন্তু বাকি অর্থের অভাবে চিকিৎসা অনিশ্চিত হয়ে পড়েছিল।

আরও খবর : অন্নপূর্ণা যোজনার আবেদন গৃহীত না বাতিল? এবার অনলাইনে দেখুন স্টেটাস

এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন সৌম্যজিতের পরিবার। তাঁদের সঙ্গে ছিলেন ‘মিশন সৌম্যজিৎ’-এর প্রতিনিধিরাও। মুখ্যমন্ত্রী শিশুটির চিকিৎসা সংক্রান্ত সমস্ত নথি খতিয়ে দেখার পর ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেন। জানা গিয়েছে, ওই অর্থ সরাসরি দিল্লির সংশ্লিষ্ট হাসপাতালের অ্যাকাউন্টে পাঠানো হবে, যাতে অস্ত্রোপচারের প্রক্রিয়া দ্রুত শুরু করা যায়।

মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে সৌম্যজিতের পরিবারে। পরিবারের সদস্যদের আশা, বাকি অর্থও দ্রুত জোগাড় হয়ে যাবেমুখ্যমন্ত্রীর সাহায্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সৌম্যজিতের বাবা সঞ্জীব পাল।

দেখুন অন্য খবর :

Latest News

দমদমে তোলাবাজি-প্রতারণার অভিযোগ, প্রাক্তন উপ পুরপ্রধান বরুণ নট্ট-সহ গ্রেফতার ৩

ওয়েব ডেস্ক : তোলাবাজি ও প্রতারণার অভিযোগে দমদমের তৃণমূল নেতা তথা প্রাক্তন উপ পুরপ্রধান বরুণ নট্টকে গ্রেফতার (Arrest) করল...

More Articles Like This