9 C
New York

দুর্ঘটনায় বীরবাহা হাঁসদার কনভয়, আশঙ্কাজনক একজন এসআই সহ কনস্টেবল

Must Read

ওয়েবডেস্ক-  ভোটের (2026 West Bengal Assembly Election)  আবহে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বিদায়ী মন্ত্রী বীরবাহা হাঁসদার (Birbaha Hansda Convoy) কনভয়। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত পৌনে ১২ টা নাগাদ উলুবেড়িয়া বীরশিবপুর ফ্লাইওভারে, ১৬ নম্বরে জাতীয় সড়কে।

পুলিশ সূত্রে খবর, বীরবাহা হাঁসদার গাড়ি কলকাতার দিকের যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা একটি কন্টেইনারের পিছনে গিয়ে ধাক্কা মারে। পুলিশের পাইলট কারের সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায়। আহত হন একজন এসআই ও একজন কনস্টেবল। তাদের অবস্থা আশঙ্কাজনক। উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ হাসপাতালে (Uluberia Sarat Chandra Chatterjee Medical College Hospital) নিয়ে আসা হয়। জানা গেছে, বিদায়ী মন্ত্রী বীরবাহা হাঁসদা মেদিনীপুরের দিক থেকে কলকাতা যাচ্ছিলেন নির্বাচনী প্রচারের কর্মসূচিতে যোগদান করতে। তাঁর গাড়ি ঘিরে ছিল পুলিশের কনভয়।

আরও পড়ুন-  ‘ববির মা ব্রাহ্মণ, বাবা মুসলিম, এটাই ভারতবর্ষ’ বিজেপির বিভাজনের রাজনীতিতে সপাটে জবাব মমতার

গাড়িই বীরশিবপুর ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারে আচমকা ধাক্কা মারে। বিদায়ী মন্ত্রী আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় মন্ত্রীর কোনও ক্ষতি হয়নি। রাতেই কলকাতার উদ্দেশে রওনা দেন তিনি।

 

Latest News

২৪ ঘন্টায় ১ মিলিয়ন ফলোয়ার্স কমল রাঘব চাড্ডার! বিজেপিতে ঢুকতেই বাজল পতনের ঘন্টা?

ওয়েব ডেস্ক: বিজেপিতে (BJP) যোগ দেওয়ার পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) বড় ধাক্কা খেলেন রাঘব...

More Articles Like This