প্লেনে উঠলেই ভয়! উড়ানের আগে কাকে ‘শেষ চিঠি’ লিখে যান আমির খান

Must Read

ওয়েব ডেস্ক: তারকাদের জীবনে বিমানযাত্রা প্রায় নিত্যদিনের বিষয়। কিন্তু বলিউডের (Bollywood) ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান (Amir Khan) আজও প্লেনে উঠলেই তীব্র আতঙ্কে ভোগেন! এমনকি তাড়া করে বেড়ায় মৃত্যু ভয়ও।

এই ভয় সামলাতেই এক অদ্ভুত অভ্যাস গড়ে তুলেছেন তিনি। প্রতিবার বিমানযাত্রার আগে নিজের মনের কথা লিখে রাখেন একটি চিঠিতে, তাঁর বহুদিনের বন্ধু মনসুর খানের উদ্দেশে।

আরও পড়ুন: ফাঁস হয়ে গেল ‘কিং’ ছবিতে দীপিকা ও শাহরুখের শুটিং দৃশ্য

‘জোশ’ ছবিতে একসঙ্গে কাজ করার পর থেকে বন্ধুত্ব আরও গভীর হয়েছে আমির ও মনসুরের। জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হোক বা ব্যক্তিগত সমস্যা, সব ক্ষেত্রেই মনসুরের উপর ভরসা রাখেন অভিনেতা।

এক সাক্ষাৎকারে আমির জানান, বিশেষ করে কোনও ছবির কাজ চলাকালীন বা পোস্ট-প্রোডাকশনের সময়ে বিমানে উঠলে তাঁর ভয় আরও বেড়ে যায়। তাঁর কথায়, “আমার মনে হয়, যদি প্লেন দুর্ঘটনায় কিছু হয়ে যায়, তাহলে ছবিটা অসম্পূর্ণ থেকে যাবে। তাই মনসুরকে চিঠি লিখে রাখি, যাতে প্রয়োজনে সে পুরো কাজটা সামলে নিতে পারে।”

শুধু তাই নয়, পরিবারের কাছেও স্পষ্ট নির্দেশ দিয়ে রেখেছেন আমির যদি কখনও কোনও দুর্ঘটনা ঘটে, তাহলে মনসুরের সঙ্গে আলোচনা করেই যেন সব সিদ্ধান্ত নেওয়া হয়।

Latest News

দিল্লিতে পুতিন, মোদির সঙ্গে বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তির সম্ভাবনা

ওয়েব ডেস্ক : ব্রিকস সম্মেলনে (BRICS Summit) যোগ দিতে দিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। তাঁর এই...

More Articles Like This