চা শ্রমিকদের জন্য ৩১৩ কোটি টাকার প্রকল্প, উত্তরবঙ্গে ‘প্রধানমন্ত্রী চা শ্রমিক উৎসাহ যোজনা’র ঘোষণা মুখ্যমন্ত্রীর

Must Read

কলকাতা: উত্তরবঙ্গের চা শ্রমিকদের কল্যাণে বড় উদ্যোগের ঘোষণা করল রাজ্য সরকার। ‘প্রধানমন্ত্রী চা শ্রমিক উৎসাহ যোজনা’ (PMCSPY) বাস্তবায়নের জন্য মোট ৩১৩ কোটি ৩০ লক্ষ টাকা বরাদ্দের কথা জানানো হয়েছে। রবিবার সোশ্যাল মিডিয়ায় এই প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে অবহেলিত চা শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়ন, স্বাস্থ্য পরিষেবা এবং পরিকাঠামো উন্নয়নই এই প্রকল্পের মূল লক্ষ্য।

মুখ্যমন্ত্রী জানান, রাজ্য-স্তরের কমিটি ইতিমধ্যেই প্রকল্প বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করেছে। এর আওতায় উত্তরবঙ্গের চা বাগান এলাকায় স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী করতে ‘চা শ্রমিক স্বাস্থ্য সুরক্ষা যোজনা’ (CSSSY)-এর জন্য ৭২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই অর্থ দিয়ে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন এবং উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার আবেদন গৃহীত না বাতিল? এবার অনলাইনে দেখুন স্টেটাস

এছাড়া ‘চা শ্রমিক আশ্রয় যোজনা’ (CSAY)-এর অধীনে ৩২১টি বিশ্রামাগার নির্মাণে ৬৩ কোটি টাকা খরচ করা হবে। এর মধ্যে পাহাড়ি এলাকায় ৮৮টি এবং সমতলে ২৩৩টি বিশ্রামাগার তৈরি হবে। শ্রমিক ও তাঁদের পরিবারের সুবিধার কথা মাথায় রেখে এই বিশ্রামাগারগুলিতে আধুনিক সুযোগ-সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে।

প্রকল্পের বাস্তবায়নের দায়িত্বে থাকবে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। স্বাস্থ্য দফতর, পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে তারা।

সরকারের দাবি, চা বাগান এলাকার শ্রমিক পরিবারের স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করাই এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় জর্জরিত উত্তরবঙ্গের চা শিল্পে এই উদ্যোগ নতুন আশার সঞ্চার করবে বলেই প্রশাসনের আশা।

Latest News

ব্রিকস সম্মেলনের আগে বার্তা মোদির, কী বললেন প্রধানমন্ত্রী?

ওয়েব ডেস্ক : ব্রিকস সম্মেলনের (BRICS Summit) আগে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার তিনি আশা...

More Articles Like This