29 C
Kolkata

অনুশীলন করতে গিয়ে বড়সড় চোট পেলেন ভারতের তারকা বোলার!

Must Read

ওয়েব ডেস্ক : টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) গ্রুপ পর্বের একটি ম্যাচও হারেনি ভারত (India)। তবে এবার কঠিন লড়াই সূর্য কুমার যাদবদের সামনে। কারণ শনিবার থেকে শুরু হবে সুপার ৮ এর ম্যাচ। ভারতের খেলা রবিবার, ২২ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। কিন্তু এই ম্যাচের আগে একাধিক সমস্যায় ভুগছে ভারতীয় দল (Team India)। একদিকে কোনও রানই পাচ্ছেন না অভিষেক শর্মা। তা নিয়ে বেশ চিন্তায় সূর্যকমার ও গৌতম গম্বীররা। তার পর এবার চিন্তা বাড়ল ভারতের। কারণ প্র্যাকটিস করতে গিয়ে চোট পেলেন ভারতের তারকা বোলার মহম্মদ সিরাজ (Mohammed Siraj)।

মূলত, হর্ষিত রানা চোটের কারণে বিশ্বকাপের আগেই ছিটকে গিয়েছিলেন। তাঁর জায়গায় দলে সুযোগ পেয়েছেন সিরাজ (Mohammed Siraj)। আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেছিলেন তিনি। নেন তিন উইকেট। কিন্তু এবার অনুশীলন করতে গিয়ে চোট পেলেন ভারতের তারকা বোলার। রেভস্পোর্টজের এক রিপোর্ট বলছে, অনুশীলনের সময় হার্দিক পাণ্ডিয়ার বিরুদ্ধে বোলিং করছিলেন সিরাজ। সেই সময় একটি জোরে শট মারেন ভারতের তারকা অলরাউন্ডার। তা গিয়ে হাঁটুতে লাগে সিরাজের।

আরও খবর : বিশ্বকাপের পর ফের ভারত-পাকিস্তান মহারণ! কোথায় হবে এই মেগা দ্বৈরথ?

জানা গিয়েছে, বলটি সিরাজের (Mohammed Siraj) হাঁটুতে এতটাই জোরে লেগেছে যে, তিনি মাটিতে বসে পড়েন। তিনি কাতরাতে কাতরাতে মাঠ ছাড়েন বলে সূত্রের খবর। তবে তার চোট কতটা গুরুতর সেটা এখনও জানা যায়নি। তবে এখনও এ নিয়ে ভারতীয় দলের তরফে কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, দীর্ঘদিন পরেই টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। বর্তমানে ভারতীয় শিবির ভরসা রাখছে জশপ্রীত বুমরা ও অর্শদীপ সিং-এর উপর। সেই কারণে পারফর্ম করলেও তেমন সুযোগ পাচ্ছেন না তিনি। কিন্তু কোনও পেসার যদি খেলতে না পারেন, সেক্ষেত্রে ভরসা তিনি। কিন্তু, সিরাজের চোটের কারণে চাপ বাড়ল ভারতের।

দেখুন অন্য খবর :

Latest News

চরম ভর্ৎসনা অভিষেককে, ভয়েস টেস্ট দিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) চরম ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court), ডিজে মামলায় ভয়েস টেস্ট দিতে নির্দেশ কলকাতা...

More Articles Like This