Forbidden

You don't have permission to access th1s resource.

সম্পর্ক মেরামতির ইঙ্গিত! ভারতীয়দের ভিসা চালুর সিদ্ধান্ত তারেক রহমানের বিএনপির! - KolkataTV
32.2 C
Kolkata

সম্পর্ক মেরামতির ইঙ্গিত! ভারতীয়দের ভিসা চালুর সিদ্ধান্ত তারেক রহমানের বিএনপির!

Must Read

ওয়েবডেস্ক-  ভারতের (India) সঙ্গে কী ফের পুরনো হৃদ্যতা ফিরিয়ে আনার চেষ্টা করছে বাংলাদেশ (Bangladesh) । সদ্য প্রধানমন্ত্রীর পদে বসেছেন তারেক রহমান (Tariq Rahman) । আর গদিতে বসেই সমাধানের পথ খুঁজে নেওয়ার চালাচ্ছেন তিনি। কারণ এবার ভারতীয়দের ভিসার (Indians Visa) চালু করার দিকেই হাঁটছে পদ্মাপাড়ের সরকার (Bangladesh Government) । ভারতীয়দের ভিসা দেওয়া সাময়িক ভাবে বন্ধ রেখেছিল বাংলাদেশ। এবার সেই সিদ্ধান্ত শিথিলের পথে হাঁটছে সরকার। নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন ও ত্রিপুরার আগরতলায় থাকা বাংলাদেশের সহকারি হাই কমিশন থেকে ফের ভারতীয় নাগরিকদের এই ভিসা দেওয়া শুরু হবে।

সেইসঙ্গে ভিসা ও দূতাবাস সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধাগুলি ফের ভারতীয়দের জন্য ফের চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৪ সালে প্রধানমন্ত্রীর কূর্সি থেকে পদত্যাগ করে বোন রেহানাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন শেখ হাসিনা। তার পর সে দেশে গড়ে ওঠে ইউনুস সরকার। আর বাড়তে থাকে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন। এই পরিস্থিতিতে বার বার পদক্ষেপ নেওয়ার জন্য তৎকালীন ইউনুস সরকারকে আবেদন জানায় ভারত, কিন্তু কাজ কিছুই হয়নি।

গত ডিসেম্বরে সংখ্যালঘু পীড়নের প্রতিবাদে দিল্লি, আগরতলা এবং কলকাতায় বাংলাদেশের হাই কমিশন ও উপদূতাবাসগুলিতে হিন্দুত্ববাদী কিছু সংগঠন বিক্ষোভ দেখায়। এর পর ২২ ডিসেম্বর ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ করে দেয় বাংলাদেশ।

আরও পড়ুন-  শুল্ক নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে বড় ধাক্কা সুপ্রিম কোর্টের!

দিল্লি ও আগরতলা থেকে ওই সিদ্ধান্ত কার্যকরা হয়েছিল। যা দুমাসের মধ্যে পরিবর্তন হল। ভারত থেকে বাংলাদেশিদের ভিসা দেওয়াও বন্ধ রয়েছে।

প্রায় দেড় বছর ধরে বাংলাদেশের রাজ্যপাট চালালেন মুহাম্মদ ইউনুস। গত ১২ ফেব্রুয়ারি ভোট হয়েছে,

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে তারেক রহমানের বিএনপি। গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শপথ নেন তারেক রহমান। বিশেষজ্ঞদের ধারণা ছিল তারেক রহমানের আমলে ভারত ও বাংলাদেশ সম্পর্কের উন্নতি হবে, এবার সেই পথেই হাঁটতে চলেছে বাংলাদেশ।

Latest News

সপ্তম বেতন কমিশনের বিজ্ঞপ্তি জারি, আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হল রাজ্যের

ওয়েব ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার অবসান। রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন (Seventh Pay Commission) গঠনের বিজ্ঞপ্তি জারি...

More Articles Like This