আজ নামিবিয়ার বিরুদ্ধে নামছে ভারত! কেমন হবে প্রথম একাদশ?

Must Read

ওয়েব ডেস্ক : চলছে টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2026)। আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতেছে ভারত (India)। বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি নামিবিয়ার (Namibia) বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া (Team India)। এই ম্যাচ হবে রাজধানী দিল্লির (Delhi) অরুণ জেটলি স্টেডিয়ামে। তবে আজকের দলে প্রথম একাদশে কারা থাকবেন? তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছিলেন ভারতের তারকা ব্যাটার অভিষেক শর্মা (Abhishek Sharma)। ভর্তি হতে হয়েছিলেন হাসপাতালে। তবে তিনি সেখান থেকে ছাড়া পেয়েছেন। তবে মনে করা হচ্ছে, তিনি আজকের একাদশে থাকতে নাও পারেন। কিন্তু তা যদি হয়, তাহলে তাঁর জায়গায় দলে জায়গা পেতে পারেন সঞ্জু স্যামসন। অন্যদিকে প্র্যাকটিসের সময় বুমরার ইয়র্কারে চোট পেয়েছিলেন ইশান কিষাণ। ফলে তিনিও আজ খেলবেন কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। তবে জানা গিয়েছিল, চোট গুরুতর নয়।

আরও খবর : বিশ্বকাপে চোট আতঙ্ক! বুমরার ইয়র্কারে আহত তারকা ব্যাটার

এছাড়া আমেরিকার বিরুদ্ধে ম্যাচ খেলেননি ভারতের তারকা বোলার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। জানা গিয়েছিল, তিনি অসুস্থ ছিলেন। ফলে তাঁর জায়গায় খেলেছিলেন মহম্মদ সিরাজ। আজকের ম্যাচেও বুমরাকে খেলতে দেখা যেতে পারেই বলে মনে করা হচ্ছে। তা ছাড়া ভারতের ব্যাটিং ও বোলিংয়ে তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে, নামিবিয়া তাদের সেরাটা দিয়ে ভারতীয় দলকে হারাতে চাইবে। মনে করা হচ্ছে, এদিন অধিনায়ক এরাসমাস কিছু রান করে দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন। অন্যদিকে বল হাতে রুবেন ট্রাম্পেলম্যান কোনও ম্যাজিক দেখাতে পারেন কি না, সেদিকেও নজর থাকবে।

দেখে নেওয়া যাক ভারতের প্রথম একাদশ কেমন হতে পারে….

ইশান কিষাণ (উইকেট রক্ষক), সঞ্জু স্যামসন/অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা

দেখুন অন্য খবর :

 

Latest News

সাংসদ পদ খারিজ হবে না কেন? জবাব দিতে ফের দু’সপ্তাহ সময় চাইলেন ২০ বিদ্রোহী সাংসদ

ওয়েব ডেস্ক : তৃণমূল ছেড়ে এনসিপিআইয়ে (NCPI) যোগ দেওয়া ২০ জন সাংসদের সাংসদ পদ কেন খারিজ হবে না, সেই...

More Articles Like This