বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন মমতা, ১০ সদস্যের প্রতিনিধি দলেও রয়েছেন মমতা

Must Read

ওয়েব ডেস্ক : এসআইআর (SIR) ইস্যুকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে তৎপরতা বাড়ার মধ্যেই দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের জন্য ইন্ডিয়া ব্লকের তরফে চিঠি দেওয়া হয়েছে। সূত্রের খবর, ১০ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারে। সেই প্রতিনিধি দলে থাকবেন মমতাও।

আগামীকাল অর্থাৎ ৮ অক্টোবর অথবা ৯ অক্টোবর রাষ্ট্রপতির সঙ্গে ইন্ডিয়া ব্লকের (India Bloc) প্রতিনিধি দলের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। এসআইআর-সহ নির্বাচন সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে রাষ্ট্রপতির কাছে নিজেদের বক্তব্য তুলে ধরতে পারেন বিরোধী জোটের নেতারা। প্রস্তাবিত প্রতিনিধি দলে থাকার কথা রয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব, আরজেডি নেতা তেজস্বী যাদব, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়ার এবং এম এ বেবি-সহ বিরোধী জোটের একাধিক গুরুত্বপূর্ণ নেতার।

আরও খবর :  পুর ভোটের প্রস্তুতি চূড়ান্ত করতে বুধবার গুরুত্বপূর্ণ বৈঠক করল রাজ্য নির্বাচন কমিশন

এর পাশাপাশি এসআইআর ইস্যুতে ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে একটি কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। দিল্লিতে থাকাকালীন ইন্ডিয়া ব্লকের শরিক দলগুলির নেতাদের সঙ্গেও মমতার আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। এসআইআর এবং নির্বাচন কমিশন সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধী দলগুলির মধ্যে সমন্বয় বাড়াতেও আলোচনা হতে পারে।

অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দিল্লি সফরের মধ্যেই এনসিপিআই সাংসদদের পৃথক বৈঠক ঘিরেও রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ওই বৈঠক হওয়ার কথা। সাংসদদের রাজনৈতিক অবস্থান এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে সেখানে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।

উল্লেখ্য, রাজ্যে বিধানসভা নির্বাচনে হারের পরই তৃণমূল কংগ্রেস থেকে বিদ্রোহ করে বেরিয়ে আসেন ২০ জন সাংসদ। স্পিকারের অফিসের তরফে তাদের বৈধতা নিয়ে জবাব চাওয়া হয়েছিল। তাতে আরও ১০ দিন অতিরিক্ত সময় চেয়েছিল এনসিপিআই সাংসদরা। তবে আগামিকাল অর্থাৎ ৮ অক্টোবর স্পিকারের দেওয়া নির্ধারিত সময়ের মধ্যেই নোটিসের জবাব দেওয়ার চেষ্টা করছে এনসিপিআই।

Latest News

মৃত্যুর চার দিন আগেই মৃত্যুর কথা বলেছিলেন নানা পাটেকর! কী বলেছিলেন তিনি?

ওয়েব ডেস্ক : মৃত্যুর মাত্র চার দিন আগেই নিজের জীবন এবং মৃত্যু নিয়ে কথা বলেছিলেন অভিনেতা নানা পাটেকর (Nana...

More Articles Like This