পুর ভোটের প্রস্তুতি চূড়ান্ত করতে বুধবার গুরুত্বপূর্ণ বৈঠক করল রাজ্য নির্বাচন কমিশন

Must Read

ওয়েব ডেস্ক : রাজ্যে সাত পুরসভায় ভোটের (Municipal Election) দামামা বেজে উঠল। পুর ভোটের প্রস্তুতি চূড়ান্ত করতে বুধবার গুরুত্বপূর্ণ বৈঠক করল রাজ্য নির্বাচন কমিশন (Election Commission)। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে দু’দফার বৈঠকে কমিশন ২৮ শে নভেম্বর ভোটগ্রহণ এবং ২ রা ডিসেম্বর গণনার প্রস্তাব দিয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। এ বিষয়ে রাজ্য সরকারের সম্মতিও চাওয়া হয়েছে। সম্মতি মিললেই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করবে কমিশন।

সূত্রের খবর, কলকাতা, হাওড়া-সহ একাধিক পুরসভায় নির্বাচন করানোর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে রাজ্য নির্বাচন কমিশন (Election Commission)। এদিনের বৈঠকে ভোট পরিচালনার জন্য প্রয়োজনীয় পুলিশ বাহিনীর সংখ্যা ও নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি নিয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে রাজ্য পুলিশের কাছ থেকে বিস্তারিত রিপোর্টও চাওয়া হয়েছে।

আরও খবর :  ফের অভিষেকের কালীঘাটের বাড়িতে পুলিশ, কেন?

এ দিন সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের সঙ্গেও পৃথক বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার। সেখানে শান্তিপূর্ণ ও হিংসামুক্ত নির্বাচন নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্ট পুরসভাগুলির নির্বাচন-প্রস্তুতির অগ্রগতিও পর্যালোচনা করা হয়েছে।

দীর্ঘদিন ধরে প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে হাওড়া পুরসভা। কলকাতা পুরসভাতেও নির্বাচনের অপেক্ষা দীর্ঘ হয়েছে। ফলে এই দুই পুরসভাকে ঘিরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন ও রাজ্য প্রশাসন। সূত্রের খবর, দুর্গাপুজো শেষ হলেই রাজ্যের সম্মতি সাপেক্ষে পুরভোটের নির্ঘণ্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

Latest News

বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন মমতা, ১০ সদস্যের প্রতিনিধি দলেও রয়েছেন মমতা

ওয়েব ডেস্ক : এসআইআর (SIR) ইস্যুকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে তৎপরতা বাড়ার মধ্যেই দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

More Articles Like This