Forbidden

You don't have permission to access th1s resource.

‘বাবু-সোনা দেখলেই…,’ প্রেম দিবসের আগে বিহারে পড়ল ফতোয়া পোস্টার - KolkataTV
31 C
Kolkata

‘বাবু-সোনা দেখলেই…,’ প্রেম দিবসের আগে বিহারে পড়ল ফতোয়া পোস্টার

Must Read

ওয়েব ডেস্ক: চলছে প্রেমের সপ্তাহ, শনিবারই প্রেম দিবস, অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে (Valentine’s Day)। শহরের পার্কে, রেস্তোরাঁয় প্রেমিক-প্রেমিকা যুগলদের (Couple) দেখা মিলছে ইতিমধ্যে। এর মাঝেই বিহারের (Bihar) পাটনা শহরে দেখা মিলল এমন কিছু পোস্টারের (Poster), যাতে লেখা – ‘যেখানেই দেখবে বাবু সোনা, ভেঙে দাও কোনা কোনা’। ‘হিন্দু শিব ভবানী’ (Hindu Shivbhawani) নামে একটি সংগঠনের তরফে এই পোস্টার দেওয়া হয়েছে। প্রেমের সপ্তাহে নীতীশের রাজ্যে মাথাচাড়া দিয়ে উঠছে পোস্টার বিতর্ক।

‘হিন্দু শিব ভবানী’ সংগঠনের দেওয়া এই পোস্টারে ভ্যালেন্টাইন’স ডে-কে ‘হিন্দু সংস্কৃতির পরিপন্থী’ বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি এইসব পোস্টারে এও দাবি করা হয়েছে যে, প্রেম দিবস আসলে অশালীনতা উৎসাহিত করে এবং তথাকথিত ‘লাভ জিহাদ’কে প্রশ্রয় দেয়। সেই কারণে যেসব যুগল এই দিনটি উদযাপন করবেন, তাঁদের উদ্দেশে দেওয়া হয়েছে হুঁশিয়ারি। সংগঠনের তরফে জানানো হয়েছে, তাদের সদস্যরা ওই দিন শহরের বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ চালাবেন এবং ওই দিন যুগলদের প্রেম করতে দেখলেই তাঁদের শিক্ষা দেওয়া হবে।

আরও পড়ুন: প্যাকেটজাত দুধে ব্যাকটেরিয়ায় ছড়াছড়ি! বিতর্কের মুখে কী বলল Amul, Mother Dairy, Country Delight?

এই ঘটনাকে কেন্দ্র করে বিহারজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ইতিমধ্যে আরজেডি মুখপাত্র এজাজ আহমেদ এই ঘটনার সমালোচনা করে অভিযোগ করেছেন যে, বিজেপি-ঘনিষ্ঠ সংগঠনগুলি সমাজে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে এবং বিভাজনের রাজনীতি করছে। যদিও এই প্রথম নয়, এর আগেও ভ্যালেন্টাইন’স ডে উদযাপনকে ঘিরে দেশের বিভিন্ন রাজ্যে এরকম ঘটনা ও ফতোয়া জারি হয়েছে। পাটনার ঘটনা সেটাকেই আরও উসকে দিল।

দেখুন আরও খবর:

Latest News

পুরসভায় বেআইনি নিয়োগের অভিযোগ, সুজিত বসুর বিরুদ্ধে বিস্ফোরক দাবি ইডির

ওয়েব ডেস্ক : পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার কলকাতা হাইকোর্টে একাধিক বিস্ফোরক দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। জামিনের...

More Articles Like This