Forbidden

You don't have permission to access th1s resource.

রাজস্থানের উদয়পুরের প্যালেসে সাত পাকে বাঁধা পড়বেন বিজয়-রশ্মিকা - KolkataTV
28 C
Kolkata

রাজস্থানের উদয়পুরের প্যালেসে সাত পাকে বাঁধা পড়বেন বিজয়-রশ্মিকা

Must Read

ওয়েব ডেস্ক: ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছেন বিজয় দেবেরকোন্ডার (Vijay Deverakonda)-রশ্মিকা মান্দানা(Rashmika Mandanna)।রাজস্থানের উদয়পুরের প্যালেসে সাত পাকে বাঁধা পড়বেন দক্ষিণী এই জুটি। ২৪ তারিখ থেকেই নাকি শুরু হয়ে যাবে তাঁদের বিয়ের অনুষ্ঠান! এবার সামনে এল তারকা জুটির বিয়ের প্রস্তুতির ছবি… চোখ রাখব ছবিতে

বিয়ের আসরে ‘নো ফোন পলিসি’।বিয়ের কোনও খবর অবশ্য প্রকাশ্যে আনতে চান না। আমন্ত্রণ পত্রের সঙ্গে পাঠানো হল বিশেষ উপহার।ইতিমধ্যেই অতিথিদের কাছে পৌঁছে গিয়েছে রশ্মিকা আর বিজয়ের বিবাহের আমন্ত্রণপত্র। ২৬ ফেব্রুয়ারিই নাকি জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন বিজয় আর রশ্মিকা। রাজস্থানের উদয়পুরের প্যালেসে সাত পাকে বাঁধা পড়বেন দক্ষিণী এই জুটি। ২৪ তারিখ থেকেই নাকি শুরু হয়ে যাবে তাঁদের বিয়ের অনুষ্ঠান!২৬ ফেব্রুয়ারি উদয়পুরের বাইরে একটি হিল রিসর্টে সাত পাকে বাঁধা পড়বেন এই জুটি। সম্ভাব্য ভেন্যু হিসেবে দ্য মেমেন্টোস বাই আইটিসি হোটেলের নাম। প্রকাশ পাওয়া ছবিতে দেখা যাচ্ছে বিয়ের ভেনুতে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখছেন বিজয়-রশ্মিকা। যদিও ছবি দেখে মনে হচ্ছে এআই দিয়ে তৈরি হতে পারে। সূত্রের খবর, জাঁকজমকের বদলে একেবারে ব্যক্তিগত পরিসরে অনুষ্ঠান হবে। তাই নিমন্ত্রিতের তালিকায় শুধু ঘনিষ্ঠ বন্ধু আর পরিবারের সদস্যরাই থাকবেন।

আরও পড়ুন: প্রথম দিনেই ধাক্কা! বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল ‘অ্যাসি’

সূত্রের খবর, রশ্মিকা ও বিজয়ের এই বিয়েতে তেলুগু বা হিন্দি চলচ্চিত্র জগতের কোনও সতীর্থকেই আমন্ত্রণ জানানো হয়নি। উদয়পুরে অত্যন্ত ঘরোয়া এবং ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠান সম্পন্ন হবে। তবে বন্ধুবান্ধব এবং সহকর্মীদের জন্য পরবর্তীকালে মুম্বই ও হায়দরাবাদে দুটি বিশাল রিসেপশন পার্টির পরিকল্পনা করেছেন এই তারকা জুটি। ৪ মার্চ হায়দরাবাদে একটি জমকালো রিসেপশনের আয়োজন করছেন। শহরের অন্যতম বিলাসবহুল হোটেল তাজ কৃষ্ণাতে এই অনুষ্ঠান হতে পারে। টলিউড ও বলিউডের বহু নামী তারকা এই রিসেপশনে যোগ দেবেন বলে খবর। এমনকি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিও উপস্থিত থাকতে পারেন। শোনা যায়, ২০১৮ থেকে ২০২৫… সাত বছর ধরে সম্পর্কে রয়েছেন বিজয় আর রশ্মিকা। তবে কখনোই নিজেদের মুখে নিজেদের সম্পর্কের কথা বলেননি তাঁরা। তবে হামেশাই, বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেন তাঁরা, তবে ছবি দিতেন আলাদা আলাদা। অবেশেষে, সব জল্পনার অবসান ঘটিয়ে নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা।

Latest News

ঘুমন্ত মেরু ভাল্লুকের ঘুম ভাঙানোর শাস্তি! ৫ লক্ষ টাকা জরিমানা নৌকাচালককে

ওয়েব ডেস্ক : ঘুমন্ত মেরু ভাল্লুককে (Polar Bear) একটু নড়াচড়া করানোর শখ হয়েছিল নৌকায় থাকা এক ব্যক্তির। আর সেই...

More Articles Like This