বিক্ষোভকারীদের আটক নিয়ে রাষ্ট্রপুঞ্জের উদ্বেগ, কড়া জবাব নয়াদিল্লির

Must Read

ওয়েব ডেস্ক : সিজেপির (CJP) ডাকে রবিবার উত্তাল হয়েছিল দিল্লি। একের পর এক বির্ষোবকারীদের আটক করেছিল পুলিশ। তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল রাষ্ট্রপুঞ্জের (UN) মানবাধিকার দফতর। তা নিয়ে এবার কড়া জবাব দিল ভারত। এই ঘটনাকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে অনভিপ্রেত হস্তক্ষেপ বলে উল্লেখ করেছে নয়াদিল্লি। ভারতের দাবি, সংবিধানেই শান্তিপূর্ণ জমায়েতের অধিকার দেওয়া হয়েছে। তবে জনশৃঙ্খলা বজায় রাখতে যুক্তিসংগত বিধিনিষেধও থাকতে পারে।

শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে ভারতীয় প্রতিনিধি দল। বিবৃতিতে বলা হয়, দেশের স্বাধীন বিচারব্যবস্থা, শক্তিশালী প্রতিষ্ঠান এবং মুক্ত সংবাদমাধ্যম নাগরিকদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনও অভিযোগ থাকলে আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগও রয়েছে। পাশাপাশি, বিশ্বের অন্য দেশগুলিতে বড় বিক্ষোভের ঘটনা নিয়েও রাষ্ট্রপুঞ্জের (UN) মানবাধিকার দফতরের সমান গুরুত্ব দিয়ে নজর দেওয়া উচিত বলে মন্তব্য করেছে ভারত।

আরও খবর :  ‘ভারতের আসল বস আম্বানি!’ সরাসরি নিশানা করলেন ইলন মাস্ক

দিল্লিতে বহু আন্দোলনকারী মানুষকে আটক করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিল রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার দফতর। শনিবার দফতরের মুখপাত্র থামিন আল-খিতান জানান, বিক্ষোভকারী, সমাজকর্মী, আইনজীবী ও সাংবাদিকদের আটক করার খবর নিয়ে তাঁরা উদ্বিগ্ন। শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার যাতে বজায় থাকে, তা নিশ্চিত করার জন্য ভারতীয় কর্তৃপক্ষের কাছে আবেদন জানান তিনি। বিক্ষোভ সামলানোর ক্ষেত্রে পুলিশকে সংযম দেখানোর পরামর্শও দেওয়া হয়।

নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি বা সিজেপি (CJP)। সেই কর্মসূচিতে যোগ দিতে রাজধানীতে পৌঁছনোর চেষ্টা করেন অনেকে। তবে তাঁদের আটক করে দিল্লি পুলিশ। পুলিশের দাবি, যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি। বিক্ষোভের আগে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলের আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করা হয়। পরে অনেক রাজনৈতিক নেতাদেরকেও আটক করা হয়েছিল। পরে আটক ব্যক্তিদের অনেকেই মুক্তি পেয়েছেন বলে খবর।

Latest News

দিল্লিতে ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের, তুলে নিতে হবে বিধিনিষেধও

ওয়েব ডেস্ক : দিল্লিতে ককরোচ জনতা পার্টি বা সিজেপির (CJP) বিক্ষোভ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কড়া বার্তা দিল সুপ্রিম...

More Articles Like This