ওয়েব ডেস্ক : ফের হড়পা বানে (Floods) বিপর্যস্ত নেপাল (Nepal)। রবিবার সকালে বুড়ি গণ্ডকী নদীতে আচমকা জলস্তর বেড়ে যাওয়ায় আতঙ্ক ছড়ায় গোরখা অঞ্চলে। প্রবল জলস্রোতে ভেসে যায় একাধিক বাড়িঘর ও সেতু। প্রাণ বাঁচাতে নদীর আশপাশের বাসিন্দারা উঁচু জায়গায় আশ্রয় নেন।
প্রকাশ্যে আসা একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, পাহাড়ি নদীর জল পাথর ও কাদা নিয়ে প্রবল বেগে এগিয়ে আসছে। মুহূর্তের মধ্যে সেই স্রোতে ভেসে যাচ্ছে বাড়িঘর। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক সেতুও। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
Nepal faces another devastating flood as the Budhigandaki River sweeps away Salleri Bazaar in Gorkha.
A landslide is suspected to have blocked the river before unleashing a sudden surge.
Once a river is blocked, the buildup of water can turn catastrophic in minutes, leaving little time to escape.
The disaster comes amid recurring flash floods and landslides across the Himalayan region, where fragile mountain slopes, intense rainfall and rising rivers pose a growing threat to small habitations living loser to the river banks in remote areas.
— Abhishek Jha (@abhishekjha157) October 11, 2026
রবিবার সকালে নেপালের (Nepal) জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তরফে সতর্কতা জারি করা হয়। নদীতে হড়পা বান আসার আশঙ্কার কথা জানিয়ে বিপজ্জনক এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয় স্থানীয়দের। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্লাবিত এলাকায় না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
আরও খবর : ‘ভারতের আসল বস আম্বানি!’ সরাসরি নিশানা করলেন ইলন মাস্ক
কী কারণে আচমকা এই বিপর্যয়, তা এখনও স্পষ্ট নয়। নেপালের বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টির খবরও এখনও পাওয়া যায়নি। ফলে পাহাড়ি নদীতে হঠাৎ জলস্তর বেড়ে যাওয়ার কারণ খতিয়ে দেখা দেখছে প্রশাসন।
এর আগে গত ২৬ অগস্ট নেপালের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ হড়পা বানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। ত্রিশূলী ও ভোতেকোশী নদীর জলস্রোতে বহু বাড়ি, দোকান, সেতু ও অন্যান্য পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। বহু মানুষের মৃত্যু হয়েছিল। অনেকে নিখোঁজ হয়েছিলেন। সেই বিপর্যয়ের স্মৃতি এখনও টাটকা। তার মধ্যেই ফের হড়পা বানের ঘটনায় উদ্বেগ বেড়েছে নেপালে।
बुढीगण्डकीमा आएको बाढीबाट प्रभावित केही क्षेत्रको हेलिकोप्टरबाट लिइएका तस्विर https://t.co/gPNa0jWQ8t
— NDRRMA (@NDRRMA_Nepal) October 11, 2026
