35 C
Kolkata

তিন রাজ্য ও এক কেন্দ্র শাসিত অঞ্চলে প্রকাশ চূড়ান্ত তালিকা! কত নাম বাদ গেল?

Must Read

ওয়েব ডেস্ক : তিন রাজ্য ও এক কেন্দ্র শাসিত অঞ্চলের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন (Election Commission)। শনিবার রাজস্থান (Rajasthan), ছত্তীসগঢ় (Chhattisgarh), গোয়া (Goa) এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের (The Andaman and Nicobar Islands) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। দেখা গিয়েছে এই চার জায়গা থেকে বহু মানুষের নাম বাদ গিয়েছে।

গত বছরের শেষের দিকে পশ্চিমবঙ্গ (West Bengal) সহ ১২ টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে শুরু হয়েছেল ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া। তবে এখনও পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়নি। তা প্রকাশিত হবে আগামী ২৮ জানুয়ারি। তবে গুজরাত, পুদুচেরি ও লক্ষদ্বীপের ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। এবার তিন রাজ্য ও এক কেন্দ্র শাসিত অঞ্চলের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে।

আরও খবর : পাকিস্তানে মসজিদে বিস্ফোরণের ‘বদলা’? ভারতের একাধিক মন্দিরে হামলার ছক লস্করের

কমিশনের তথ্য বলছে, এসআইআর শুরুর আগে রাজস্থানে (Rajasthan) ভোটার সংখ্যা ছিল ৫ কোটি ৪৬ লক্ষ ৫৬ হাজার ২১৫ জন। কিন্তু শনিবার যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে বাদ গিয়েছে মোট ৩১ লক্ষ ৩৬ হাজার ২৮৬ জনের নাম। ফলে এই রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকায় নাম রয়েছে ৫ কোটি ১৫ লক্ষ ১৯ হাজার ৯২৯ জনের। অন্যদিকে এসআইআর হওয়ার আগে ছত্তীসগঢ়ে (Chhattisgarh) ভোটার সংখ্যা ছিল ২ কোটি ১২ লক্ষ ৩০ হাজার ৭৩৭ জন। কিন্তু চূড়ান্ত তালিকায় বাদ গিয়েছে ২৪ লক্ষ ৯৯ হাজার ৮২৩ ভোটারের নাম। ফলে এ রাজ্যে চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে ১ কোটি ৮৭ লক্ষ ৩০ হাজার ৯১৪ জন ভোটার।

এছাড়া, গোয়ায় (Goa) এসআইআর শুরু আগে ভোটার সংখ্যা ছিল ১১ লক্ষ ৮৫ হাজার ৩৪ জন। কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পর দেখা গিয়েছে, এই রাজ্যে বাদ পড়েছে ১ লক্ষ ২৭ হাজার ৪৬৮ জনের নাম। ফলে এ রাজ্যে কমিশনের চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন ১০ লক্ষ ৫৭ হাজার ৫৬৬ জন ভোটার।

কেন্দ্র শাসিত অঞ্চল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জেও (The Andaman and Nicobar Islands) এসআইআর-এর আগে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লক্ষ ১০ হাজার ৪০৪ জন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর বাদ পড়েছে ৫২ হাজার ৩৬৪ জনের নাম। ফলে এখানে চূড়ান্ত তালিকায় মোট নাম রয়েছে ২ লক্ষ ৫৮ হাজার ৪০ জনের।

দেখুন অন্য খবর :

Latest News

ভারতে আসছে আরও ১১৪টি রাফাল বিমান!

ওয়েব ডেস্ক : আরও শক্তিশালী হতে চলেছে ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)। ভারতে আসতে চলেছে আরও রাফাল (Rafale) যুদ্ধ...

More Articles Like This