Forbidden

You don't have permission to access th1s resource.

বিয়ে ব্যবসা নয়! অতিথিদের মোবাইলে নিষেধাজ্ঞা বিজয়-রশ্মিকার - KolkataTV
29.6 C
Kolkata

বিয়ে ব্যবসা নয়! অতিথিদের মোবাইলে নিষেধাজ্ঞা বিজয়-রশ্মিকার

Must Read

কলকাতা: সেলেবদের অন্দরমহল নিয়ে বরাবরই অনুরাগীমহলের কৌতূহল। বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda) এবং রশ্মিকা মান্দানার (Rashmika Mandanna) বিয়ের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি নামকরা প্রথমসারির এক ওটিটি প্ল্যাটফর্মের তরফে বিয়ের ছবি-ভিডিওর ‘এক্সক্লুসিভ’ স্বত্ব কেনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তাঁরা। বিয়ের ছবি-ভিডিও নিয়ে কড়াকড়ি দক্ষিণী তারকাজুটির। উদয়পুরে বিয়ের আসরে অতিথিদের মানতে হবে একাধিক শর্ত।

প্রায় পাঁচ বছরের বেশি সময় ধরে একত্রবাসের পরে অবশেষে বিয়ের পিঁড়িতে তাঁরা। আগেই জানা গিয়েছিল বিয়ে ব্যবসা চান না বিজয়-রশ্মিকা। ৬০ কোটির ওটিটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তাঁরা।বৈবাহিক বন্ধনকে ব্যবসায় পরিণত করতে নারাজ তারকাজুটি। বিয়ের ছবি-ভিডিও নিয়ে কড়াকড়ি দক্ষিণী তারকাজুটির। কেউ যেন বিয়ের আসর থেকে বিশেষ মুহূর্তের ফ্রেম ফাঁস না করে ফেলেন, তার জন্য কড়া সিদ্ধান্ত নিয়েছেন হবু তারকাদম্পতি। আগামী ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে রাজকীয় অনুষ্ঠানে এক হতে চলেছে বিজয় এবং রশ্মিকার চার হাত। আর সেখানেই অতিথিদের জন্য কড়া শর্ত বেঁধে দিয়েছেন দক্ষিণীজুটি। বিজয়-রশ্মিকার ঘনিষ্ঠ সূত্রে খবর, “দু’জনেই বিয়ের অনুষ্ঠানে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন। আর সেই জন্যেই উভয় পরিবারের আত্মীয়-পরিজন এবং জনা কয়েক বন্ধুবান্ধবদের নিয়ে ছাঁদনাতলায় বসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। হবু তারকাদম্পতি প্রথম থেকেই বিষয়টি পারিবারিক রাখতে চেয়েছিলেন। তাই অতিথি তালিকাও খুবই ছোট করা হয়েছে। এবং যাঁরা বিয়ের অনুষ্ঠানে আসবেন, তাঁদের প্রত্যেককে অনুরোধ করা হয়েছে, যাতে ছাঁদনাতলার আসরে মোবাইল ফোন ব্যবহার না করেন। এমনকী বিয়ের ছবি যাঁরা তুলবেন, তাঁদের সঙ্গেও গোপনীয়তা বজায় রাখার চুক্তি করেছেন বিজয়-রশ্মিকা।

আরও পড়ুন: প্রেমিকার নামে ট্যাটুর উপর চিতাবাঘ কেন? হার্দিকের প্রেম রহস্যের পর্দাফাঁস করলেন শিল্পী

Latest News

হালিশহরে মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ, কাদা-জুতো ছোড়ার অভিযোগ, উঠল ‘চোর-ডাকাতরানি’ স্লোগান

কলকাতা: হালিশহরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ঘটনাকে কেন্দ্র করে এলাকায়...

More Articles Like This