ঠাকুমার শেষকৃত্যে বাড়ি ফিরছেন অভিজিৎ, মুক্তি পেয়েই আইনি পরামর্শ নিতে কপিল সিব্বলের বাড়ি ককরোচ নেতা

Must Read

ওয়েব ডেস্ক : ঠাকুমার শেষকৃত্যে যোগ দিতে দেশের বাড়ি ফিরছেন অভিজিৎ দিপকে (Abhijit Dipke)। ঠাকুমা মারা গিয়েছেন শনিবার। অভিজিৎ তখন দিল্লি পুলিশের হেফাজতে। রবিবার আদালতের নির্দেশে ককরোচ জনতা পার্টির (CJP) তিন সদস্য, অভিজিৎ দিপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে মুক্তি দেওয়া হয়। আদালতের রায়ে মুক্তি পেয়েই আইনজীবী এবং কংগ্রেসের রাজ্যসভার সাংসদ কপিল সিব্বলের সঙ্গে দেখা করেন অভিজিৎ দিপকে।

সম্ভবত আইনি পরামর্শ নিতেই ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বলের সঙ্গে কথা বলেন। কপিল সিব্বলের বাড়ি থেকে বেরনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হন অভিজিৎ দিপকে। অভিজিৎ বলেন, তিনি ঠাকুরমার শেষকৃত্যে যোগ দিতে বাড়ি ফিরছেন। সহযোদ্ধা আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস ককরোচ জনতা পার্টির পরবর্তী কর্মসূচি ঠিক করবে। শনিবার যেভাবে শান্তিপূর্ণ বিক্ষোভ রুখতে দিল্লি পুলিশ ধরপাকড় করে, ট্রেন, মেট্রো বন্ধ করে দেয়, তারও সমালোচনা করেন অভিজিৎ দিপকে।

আরও খবর :  জ্ঞানেশ কুমারকে বাঁচাতেই সব পদক্ষেপ! বিস্ফোরক অভিযোগ সিজেপি নেতাদের

রবিবার নয়া দিল্লির ক্যানটনমেন্ট থানায় বিশেষ এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হয় ধৃত তিন ককরোচ নেতাকে। অভিজিৎ, আশুতোষ, সৌরভ তিন জনকেই শর্তাধীন মুক্তি দেওয়া হয়। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে মুক্তি দেওয়া তিন জনকে। বলা হয় আগামী এক বছর তিন জন কোনও রকম ভাবে শান্তি বিঘ্নিত করতে পারবেন না। শনিবার দিল্লি বিমানবন্দরে অবতরণের পরেই বিমানের ভিতর ঢুকে সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা ও অভিজিৎ দিপককে আটক করে পুলিশ। আটক করা হয় ককরোচ জনতা পার্টির মুখ্য আইনি পরামর্শদাতা রত্না সিংকে।

দিল্লি পুলিশের দাবি, আটক থাকা অবস্থায় অভিজিৎকে ঠাকুরমার মৃত্যুর খবর দেওয়া হয়। মানবিকতার খাতিরে তাঁকে বাড়ি ফেরার পরামর্শ দেওয়া হয়। রবিবার ককরোচ জনতা পার্টির দাবি, মৃত্যুর খবর দেওয়ার সময় চরম অমানবিকতার পরিচয় দেয় দিল্লি পুলিশ।

Latest News

অভিষেক-শ্রেয়স নন, বৈভবের প্রতিভায় মুগ্ধ ফার্গুসন! সিরিজের আগেই কিউয়ি পেসারের চ্যালেঞ্জ

ওয়েব ডেস্ক : বয়স মাত্র ১৫। কিন্তু ব্যাট হাতে ইতিমধ্যেই ক্রিকেটবিশ্বের নজর কেড়েছে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ভারতীয় ক্রিকেটের...

More Articles Like This