টেম্পল গার্ল’-এর সঙ্গে অয়নের গোপন আড্ডা! শুরু কি ‘ব্রহ্মাস্ত্র ২’-এর কাউন্টডাউন?

Must Read

ওয়েব ডেস্ক: ২০২২ সালের ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল অয়ন মুখোপাধ্যায়ের (Ayan Mukherjee) ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান—শিবা’ (Bramhastra)। বক্স অফিসে ঝড় তোলা সেই ছবির দ্বিতীয় ভাগ নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। আর সেই জল্পনাতেই নতুন করে আগুন জ্বালাল এক সাক্ষাৎ, সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ‘টেম্পল গার্ল’ (Temple Girl) নম্রতা মোহনের সঙ্গে অয়নের দেখা।

নম্রতা নিজের সোশ্যাল মিডিয়ায় অয়নের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, প্রথমে সৌজন্য বিনিময় হলেও দ্রুতই তাঁদের আলোচনা ঘুরে যায় মন্দির, হিন্দু পুরাণ এবং আধুনিক সময়ে সেই বিষয়গুলির প্রাসঙ্গিকতা নিয়ে। তাঁর কথায়, অয়ন এমন একজন নির্মাতা যিনি কাজের গভীরে ঢুকে গবেষণা করতে ভালোবাসেন এবং ভারতীয় সভ্যতার শিকড়কে খুঁজে বের করার চেষ্টা করেন।

আরও পড়ুন: ‘অ্যাংরি ইয়ং ম্যান’ বিক্রম বিপরীতে সাদামাঠা প্রিয়াঙ্কা, প্রকাশ্যে ‘তারকাটা’- র প্রথম ঝালক

তিনি আরও জানান, “ভারতীয় সংস্কৃতি ও পুরাণকে নিজের দৃষ্টিভঙ্গিতে বড় পর্দায় তুলে ধরার চেষ্টা খুব কম মানুষই করেন। অয়নের সঙ্গে এই আলোচনা সত্যিই উপভোগ করেছি। মনে হচ্ছে, এটা তো সবে শুরু।”

এই ‘সবে শুরু’-ই এখন জল্পনার কেন্দ্রবিন্দু। কারণ ‘ব্রহ্মাস্ত্র’-এর প্রথম ভাগেই পৌরাণিক উপাদানের আধুনিক উপস্থাপনা দর্শকদের মন কেড়েছিল। তাই নম্রতার সঙ্গে অয়নের এই গভীর আলোচনাকে ঘিরেই প্রশ্ন উঠছে, তবে কি ‘ব্রহ্মাস্ত্র ২’-এর প্রস্তুতি শুরু হয়ে গেল?

যদিও নির্মাতার তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবু এই সাক্ষাৎ বলিউডে কৌতূহল বাড়িয়েছে। ভারতীয় পুরাণকে আরও বড় ক্যানভাসে, আরও গভীরভাবে তুলে ধরতে চলেছেন কি অয়ন? সেই উত্তর জানার অপেক্ষায় এখন সিনেপ্রেমীরা।

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This