32 C
Kolkata

জ্ঞানেশ কুমারকে অসারণের দাবি! শুক্রবার সংসদে প্রস্তাব জমা দেবেন বিরোধীরা

Must Read

ওয়েব ডেস্ক : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) অপসারণ নিয়ে বড় অগ্রগতি হল বিরোধী শিবিরের। জানা যাচ্ছে, ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের (TMC) উদ্যোগে নোটিসের সপক্ষে ইতিমধ্যে ১৯৩ জন বিরোধী সাংসদ স্বাক্ষর করেছেন। সূত্রের খবর, স্বাক্ষর সহ মুখ্য নির্বাচন কমিশনারকে (Chief Election Commissioner) অপসারণের প্রস্তাব শুক্রবার সংসদের দুই কক্ষ রাজ্যসভা (Rajya Sabha) ও লোকসভায় (Lok sabha) জমা দেবেন বিরোধীরা।

লোকসভায় সাংসদদের স্বাক্ষর সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের উপদলনেত্রী শতাব্দী রায়কে। চলতি সপ্তাহের শুরু থেকেই তিনি বিভিন্ন বিরোধী দলের সাংসদদের সঙ্গে যোগাযোগ করে সমর্থন জোগাড়ের কাজ চালাচ্ছিলেন। এখনও পর্যন্ত ১৯৩ জন বিরোধী সাংসদ এই প্রস্তাবে স্বাক্ষর করেছেন বলে খবর। জানা গিয়েছে, কয়েকজন নির্দল সাংসদও এই প্রস্তাবে সই করেছেন। অন্যদিকে রাজ্যসভায় বিরোধী সাংসদদের সমর্থন জোগাড়ে সক্রিয় ভূমিকা নিয়েছেন তৃণমূলের (TMC) মুখ্যসচেতক নাদিমুল হক।

আরও খবর : আতঙ্ক ছড়ালেই কঠোর ব্যবস্থা, রান্নার গ্যাসের সঙ্কট নিয়ে মুখ খুললেন মোদি

জানা যাচ্ছে, প্রায় ২০০ জন সাংসদের স্বাক্ষর পাওয়ার পরেই শুক্রবার সংসদের দুই কক্ষেই আনুষ্ঠানিকভাবে ইমপিচমেন্ট প্রস্তাব জমা দেওয়া হতে পারে। তার পরেই লোকসভার অধ্যক্ষ এবং রাজ্যসভার চেয়ারম্যান সিদ্ধান্ত নেবেন এই প্রস্তাবটি নিয়ে আলোচনার গ্রহণ করা হবে কি না। এর পরেই অনুমতি মিললেই এ নিয়ে ভোটাভুটি হতে পারে।

রাজনৈতিক মহলের মতে, এই পদক্ষেপের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের উপর রাজনৈতিক চাপ বাড়ানোর কৌশল নিয়েছে তৃণমূল সহ বিরোধী শিবির। যদিও ইমপিচমেন্ট প্রক্রিয়া দীর্ঘ। কিন্তু, ১৯৩ জন সাংসদের স্বাক্ষর করা প্রস্তাব শুক্রবার জমা দেওয়া হবে বলে খবর।

দেখুন অন্য খবর :

Latest News

কীভাবে IPL-এর শেষ চারে উঠতে পারবে KKR? দেখে নিন হার-জিতের জটিল সমীকরণ

ওয়েব ডেস্ক: জমে উঠেছে আইপিএলের (IPL 2026) প্লে-অফের (Play Offs) লড়াই। তবে কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) ভাগ্য...

More Articles Like This