Forbidden

You don't have permission to access th1s resource.

উন্নয়ন VS হিন্দুত্ব! ভোটের আগেই দেওয়াল লিখনের ঝড় বাঁকুড়ার এই কেন্দ্রে - KolkataTV
28.9 C
Kolkata

উন্নয়ন VS হিন্দুত্ব! ভোটের আগেই দেওয়াল লিখনের ঝড় বাঁকুড়ার এই কেন্দ্রে

Must Read

বাঁকুড়া: রাজ্যে বেজেছে বিধানসভা নির্বাচনের (Assembly Election) দামামা। ইতিমধ্যে প্রচারের পালে হাওয়া তুলছে শাসক-বিরোধী শিবির। শুধু মাঠে-ময়দান সভা-সমিতি নয়, প্রচারের হাতিয়ার হিসেবে দখল হয়েছে গ্রাম-গঞ্জ-শহরতলির দেওয়ালও। ইতিমধ্যে দেওয়াল লিখনের (Wall Writing) প্রচার শুরু হয়েছে বাঁকুড়া (Bankura) জেলার ওন্দা বিধানসভা (Onda Assembly) এলাকায়। রঙ তুলির টানে প্রতীক, ছড়া, কার্টুন এঁকে একে অপরকে টেক্কা দিচ্ছে শাসক ও বিরোধীরা।

রঙ-তুলির টানে দেওয়ালে দেওয়ালে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের উন্নয়নের প্রচার দেখা যাচ্ছে। ঘাসফুল শিবিরের তরফে কবিতার ছলে উন্নয়নের কথা মনে করিয়ে দেওয়া হচ্ছে এলাকাবাসীকে। পাশাপাশি বিরোধীদের আক্রমণও করা হয়েছে তৃণমূল কংগ্রেসের (TMC) দেওয়াল লিখনে। এইভাবেই বিধানসভা কেন্দ্রের এলাকায় এলাকায় নিজের দলের প্রচারে ঝড় তুলেছে ওন্দা ব্লক তৃণমূল।

আরও পড়ুন: বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! আসছে যোগ্যশ্রী প্রকল্প, আবেদন করবেন কীভাবে?

তবে এই লড়াইয়ে পিছিয়ে নেই বিজেপিও (BJP)। নরেন্দ্র মোদির (Narendra Modi) দেওয়া স্লোগান ভরে উঠছে বিজেপির দখল করা দেওয়ালগুলি। তৃণমূলকে আক্রমণ, হিন্দুত্বকে জাগিয়ে তোলার কথা লেখা রয়েছে দেওয়ালে দেওয়ালে। পাশাপাশি, ক্ষমতায় এলে নানান প্রতিশ্রুতির কথাও দেওয়ালে দেওয়ালে ফুটিয়ে তুলছে বিজেপির কর্মীরা।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ওন্দা আসনটি হাতছাড়া হয়েছিল তৃণমূলের। তাই ২০২৬-এর ভোটযুদ্ধে সেই আসন পুনুরুদ্ধার করতে মরিয়া ঘাসফুল শিবির। অন্যদিকে, ওন্দা বিধানসভার আসন ধরে রাখার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপিও। তাই প্রচারে খামতি রাখছে না কোনও শিবির। কারণ, আসন্ন নির্বাচনে লালমাটির জেলার এই বিধানসভা কেন্দ্রে জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল ও বিজেপি দু’পক্ষই।

দেখুন আরও খবর:

Latest News

যে সব পুরবোর্ডের মেয়াদ শেষের পথে, ডিসেম্বরেই সেখানে পুরভোট, বড় ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার

ওয়েব ডেস্ক : রাজ্যে বিধানসভা ভোটের পর এ বার নজর পুরভোটে (Municipal Election)। একাধিক পুরসভার নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ...

More Articles Like This