27.8 C
Kolkata

শালিমার স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল ট্রেন

Must Read

কলকাতা: বুধবার অফিস টাইমে বিপত্তি। শালিমার স্টেশনে ( Shalimar Station) ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল ট্রেন (Local Train Derailed )।সাঁতরাগাছি থেকে শালিমার যাওয়ার সময় তিন নম্বর প্ল্যাটফর্মে লাইনচ্যুত হয় ওই ট্রেনের একটি কামরা। তবে তিন নম্বর প্ল্যাটফর্ম আপাতত বন্ধ। সেই সংলগ্ন লাইন দিয়ে ট্রেন চলাচল করছে না। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ জানিয়েছেন, ট্রেনটিতে কোনও যাত্রী ছিল না। ইতিমধ্যে লাইনচ্যুত কামরাটি উদ্ধারের কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন রেলের ইঞ্জিনিয়াররা।কী ভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।তবে এই ঘটনায় কেউ হতাহত হননি।

বুধবার ব্যস্ত সময় সাঁতরাগাছি থেকে শালিমার যাওয়ার সময় তিন নম্বর প্ল্যাটফর্মে লাইনচ্যুত হয় লোকাল ট্রেনের একটি কামরা।দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ জানিয়েছেন, ট্রেনটিতে কোনও যাত্রী ছিলেন না। ফলে কেউ হতাহত হননি। তিন নম্বর প্ল্যাটফর্মে লাইনচ্যুত কামরাটি ঘষতে ঘষতে যায়। তার ফলে প্ল্যাটফর্মের কিছুটা অংশ ভেঙে যায়। ট্রেনটিতে কোনো যাত্রী ছিলো না। ইতিমধ্যে লাইনচ্যুত কামরাটি উদ্ধারের কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন রেলের ইঞ্জিনিয়ারেরা। কী ভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।।তিন নম্বর প্লাটফর্মে ট্রেন পরিষেবা এখন বন্ধ রয়েছে। উল্লেখ্য কয়েকদিন আগেই ওড়িশার জাজপুর জেলার জাখাপুরা স্টেশনের কাছে লাইনচ্যুত হয় চেন্নাই সেন্ট্রাল-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেসের দু’টি অসংরক্ষিত ও একটি এসি কামরা। তিনটি কামরাতে প্রায় চারশো যাত্রী ছিলেন।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতেই অনেকটাই বাড়তে চলেছে তাপমাত্রা!

Latest News

রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ খারিজ ফিফার, মিশরকে কড়া বার্তা কোলিনার

ওয়েব ডেস্ক : আর্জেন্টিনা (Argentina)-মিশর (Egypt) ম্যাচের রেফারিং ঘিরে তৈরি হওয়া বিতর্কে প্রথমবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিল ফিফা (FIFA)। মিশর...

More Articles Like This