Forbidden

You don't have permission to access th1s resource.

প্রিসাইডিং অফিসারের সঙ্গে বিজেপি প্রার্থীর বচসা, এল কেন্দ্রীয় বাহিনী, তার পর কী হল দেখুন - KolkataTV
27 C
Kolkata

প্রিসাইডিং অফিসারের সঙ্গে বিজেপি প্রার্থীর বচসা, এল কেন্দ্রীয় বাহিনী, তার পর কী হল দেখুন

Must Read

ওয়েব ডেস্ক : বাংলায় প্রথম দফার ভোটে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ (Murshidabad)। সেখানে ভুয়ো নির্বাচনী এজেন্ট (Fake election agent) বসানোর অভিযোগ তুললেন বিজেপি (BJP) প্রার্থী। তা নিয়ে একেবারে প্রিসাইডিং অফিসারকে (Presiding Officer) শাসাতে দেখা যায় তাঁকে। এই ঘটনাকে ঘিরে ভোটের দিন ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।

জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদের (Murshidabad) ভরতপুর বিধানসভার ১৮৬ নম্বর বুথ প্রসাদপুরে। সেই কেন্দ্রের বিজেপি প্রার্থী অনামিকা ঘোষের অভিযোগ, ভোটারকে পোলিং এজেন্ট হিসেবে বসিয়ে দিচ্ছেন প্রিসাইডিং অফিসার। বিজেপি প্রার্থী ওই অফিসারকে একেবারে হুমকির সুরে বলেন, তৃণমূলের (TMC) দালালি করবেন না। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন প্রিসাইডিং অফিসার। অন্যদিকে এ পরেই প্রিসাইডিং অফিসার কেন্দ্রীয় বাহিনীকে নির্দেশ দিয়ে বলেন, কাউকে যেন কার্ড না দেখে যেন ছাড়া না হয়।

আরও খবর : ‘ভোট ঠিকঠাক হচ্ছে তো!’ বুথে এসে তদারকি দাঁতাল হাতির, দেখুন ছবি

মুর্শিদাবাদ এমনিতেই একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ফলে এই জেলার বিভিন্ন আসন নিয়ে জোর লড়াই চালাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এসবের মাঝে এবার প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে বড় অভিযোগ তুললেন মুর্শিদাবাদের ভরতপুর বিধানসভার বিজেপি প্রার্থী অনামিকা ঘোষ। যাকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়।

উল্লেখ্য, মুর্শিদাবাদে রয়েছে মোট ২২টি বিধানসভা আসন। এই জেলার আসনগুলিকেও পাখির চোখ করেছে বিজেপি। এ নিয়ে জোর প্রচার চালিয়েছে গেরুয়া শিবির। আর সেই জেলার ভরতপুর বিধানসভার ১৮৬ নম্বর বুথে তৈরি হল উত্তেজনা।

দেখুন অন্য খবর :

Latest News

জন্মদিনের কেকে মরা টিকটিকি! খেয়ে অসুস্থ ১১, হাসপাতালে ৭ শিশু-সহ ১১

ওয়েব ডেস্ক : জন্মদিনের কেক (Cake) খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মহারাষ্ট্রের (Maharastra) নালাসোপারার ১১ জন। তাঁদের মধ্যে...

More Articles Like This