ভাঙড়ে যুবসাথী ক্যাম্পে উত্তেজনা! ঘটনাস্থলে পুলিশ

Must Read

ওয়েব ডেস্ক : গত বাজেটে নতুন প্রকল্প ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই প্রকল্পের নাম হল যুবসাথী (Yuva sathi)। কিন্তু এই প্রকল্পকে নিয়ে এবার উত্তেজনা ছড়াল। অভিযোগ, এই কাজের জন্য অফিসারেরা দেরিতে আসার কারণে ক্ষোভে ফেটে পড়েন বহু যুবক। ঘটনাটি ঘটেছে ভাঙড় (Bhangar) ২ নম্বর ব্লকের ভগবানপুর অঞ্চলের পিটাপুকুর প্রাইমারি স্কুলে।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ওই স্কুল প্রাঙ্গণে যুবসাথী ক্যাম্পের (Yuva sathi Camp) আয়োজন করা হয়েছিল। এই প্রকল্পের ফর্ম জমা দেওয়ার জন্য সকাল থেকেই বহু যুবক এসেছিলেন। দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলেন তাঁরা। অভিযোগ, নির্ধারিত সময়ে ক্যাম্প শুরু হয়নি। ফলে অনেক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় যুবকদের।

আরও খবর : নিম্নচাপের মাঝেই পারদ ঊর্ধ্বমুখী! দক্ষিণবঙ্গে কি তবে বিদায় নিচ্ছে শীত?

অভিযোগ, প্রায় সকাল ১১টা নাগাদ দায়িত্বপ্রাপ্ত অফিসাররা ক্যাম্পে পৌঁছন। অফিসাররা দেরিতে পৌঁছনোর পর লাইনে দাঁড়িয়ে থাকা যুবক ও স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। অফিসারদের ঘিরে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পোলেরহাট থানার পুলিশ (Police)।

জানা গিয়েছে, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং বিক্ষোভকারীদের শান্ত করে। সূত্রের খবর, পুলিশ দেরিতে পৌঁছনোর কারণ নিয়েও অফিসারদের ধমক দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই খবর। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ।

দেখুন অন্য খবর :

Latest News

ইন্ডিয়া জোটের নেতাদের সময় দিলেন রাষ্ট্রপতি, সাক্ষাৎ আজই

ওয়েব ডেস্ক: ইন্ডিয়া ব্লকের নেতৃত্বকে সময় দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ (শুক্রবার) রাত আটটায় দেশের বিরোধী দলগুলির শীর্ষ নেতাদের...

More Articles Like This