পুজোর মুখেও বৃষ্টির চোখরাঙানি! চতুর্থী ও পঞ্চমীতে ঝড়বৃষ্টির পূর্বাভাস

Must Read

ওয়েব ডেস্ক : দুর্গাপুজোর (Durga puja) আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। শহরজুড়ে কেনাকাটার ভিড় আর উৎসবের প্রস্তুতি তুঙ্গে। কিন্তু পুজোর আগে আবহাওয়ার (Weather) খামখেয়ালিপনা চিন্তা বাড়াচ্ছে সাধারণ মানুষের। কখনও মেঘলা আকাশ, কখনও বৃষ্টি, সব মিলিয়ে পুজোর কেনাকাটায় বাধা হয়ে দাঁড়াতে পারে আবহাওয়া।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার এবং শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি (Rain) হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। তাই বাইরে বেরোনোর পরিকল্পনা থাকলে সঙ্গে ছাতা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে মহালয়ার পর কিছুটা স্বস্তি মিলতে পারে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা কম। এই কয়েক দিন আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকতে পারে। কিন্তু চতুর্থী ও পঞ্চমীতে ফের বৃষ্টির আশঙ্কা রয়েছে।বিশেষ করে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হতে পারে। ফলে পুজোর কেনাকাটা এবং প্রতিমা দর্শনের পরিকল্পনা করার আগে আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে নজর রাখা জরুরি।

আরও খবর :  সম্পত্তি করে সুদ ও জরিমানায় ১০০% ছাড়, নগরবাসীকে পুরসভার পুজোর উপহার

উত্তরবঙ্গেও (North Bengal) শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। শনিবার মহালয়ার দিনেও কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

এদিকে দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া নিয়েও এখনও চূড়ান্ত ঘোষণা করেনি আবহাওয়া দফতর। সাধারণত অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নিতে শুরু করে। তবে এ বার বিক্ষিপ্ত বৃষ্টির পরিস্থিতি এখনও পুরোপুরি কাটেনি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বিহার ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত এবং উত্তর-পূর্ব বিহার থেকে তেলঙ্গানা পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখার প্রভাবে আগামী কয়েক দিন কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে।

Latest News

বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলায় গ্রেফতার অভিযুক্ত, আদালতে জানাল রাজ্য

ওয়েব ডেস্ক: আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলা। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করে...

More Articles Like This