25.9 C
New York

রাজ্যে একধিক আধিকারিক বদলি নিয়ে হওয়া মামলা শুনতে রাজি হল না সুপ্রিম কোর্ট

Must Read

ওয়েব ডেস্ক : বিধানসভা নির্বাচনের (West bengal Assembly Election 2026) আগে রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের বদলি ঘিরে দায়ের হওয়া মামলায় শুনানি করতে রাজি হল না সুপ্রিম কোর্ট (Supreme Court)। আইনজীবী অর্ক নাগের করা আবেদন গ্রহণে অনীহা জানিয়ে বিচারপতিদের বেঞ্চ স্পষ্ট জানায়, এই বিষয়ে তারা আর হস্তক্ষেপ করতে আগ্রহী নয়।

প্রধান বিচারপতি সূর্য কান্ত (Surya Kant), বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে এদিন শুনানি ছিল। সেখানে প্রধান বিচারপতি বলেছেন, “রাজ্যের পরামর্শ নিতেই হবে আইনের কোথাও বলা নেই। হাইকোর্ট এই বিষয় বিবেচনা করে যা নির্দেশ দেওয়ার দিয়েছে। শীর্ষ আদালত এই আবেদন শুনতে ইচ্ছুক নয়।” শীর্ষ আদালতের প্রধান বিচারপতি আরও বলেছেন, “হাইকোর্ট তো বিষয়টি বিবেচনা করে নির্দেশ দিয়েছে।”

আরও খবর : Live: মহিলা সংরক্ষণ বিল নিয়ে সংসদে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী মোদি-

তবে এ নিয়ে আইজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) জানিয়েছেন, “হাইকোর্ট আইনগত দিক খতিয়ে দেখেনি।” কিন্তু এ নিয়ে প্রধান বিচারপতি বলেছেন, “অফিসারদের তো বাইরের রাজ্য থেকে আনা হয়নি। রাজ্যেরই অফিসারদেরই বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে। তারা কেউ অযোগ্য নয়। রাজ্যের পরামর্শ নিতেই হবে আইনের কোথাও বলা নেই।”

তবে কল্যাণ বলেন, “কিন্তু পরামর্শ নিতে হবে না তাও কোথাও বলা নেই। রাজ্যের মুখ্যসচিব সহ হাজারের বেশি আধিকারিক বদলি করা হয়েছে। দেশের কোথাও এই রকম হয়নি।” তবে প্রধান বিচারপতি জানান, ” নির্বাচন কমিশনের প্রতি আস্থা নেই রাজ্য সরকারের। একইভাবে কমিশনেরও রাজ্যের নিযুক্ত আধিকারিকদের উপর বিশ্বাস নেই। সেই জন্যই এই পরিস্থিতি হয়েছে।”

দেখুন অন্য খবর :

Latest News

Fourth Pillar | বাংলার হাড্ডাহাড্ডি আসনগুলোতে এবারে কোনদিকে হাওয়া?

হাড্ডাহাড্ডি লড়াই, হিন্দিতে যাকে বলে ‘কাঁটে কা টক্কর’, নির্বাচনে কান ঘেঁষে জিতে বা হেরে যাওয়ার ছবি আসে প্রতিটা নির্বাচনের...

More Articles Like This