মহাকাশে কান্না ‘ঝরে’ না! চোখেই জমে জল, ভাইরাল ভিডিয়োয় দেখালেন মহাকাশচারী

Must Read

ওয়েব ডেস্ক: মহাকাশে কাঁদলে চোখের জল কি গাল বেয়ে নামে? এই প্রশ্নেরই চমকপ্রদ উত্তর মিলল এক ভাইরাল (Viral) ভিডিয়োয়। কানাডিয়ান মহাকাশচারী ক্রিস হ্যাডফিল্ড বহু বছর আগে মহাকাশে গিয়ে নিজেই এই পরীক্ষা করেছিলেন, আর সেই দৃশ্যই ফের সামনে আসতেই নেটদুনিয়ায় তুমুল চর্চা শুরু হয়েছে।

ভিডিয়োয় দেখা যায়, মহাকাশযানের ভেতরে বসে ক্রিস নিজের চোখে জল দেন। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই জল গড়িয়ে পড়ে না। বরং চোখের কোণে জমে থাকে এবং ধীরে ধীরে বড় হতে থাকে, ঠিক যেন জেলির মতো একটি জলবিন্দু!

আরও পড়ুন: নববর্ষে এই নিয়মগুলি মানলে শুভ ফল দেবে, এই কাজগুলি করা থেকে বিরত থাকতে হবে 

 

View this post on Instagram

 

A post shared by Space Eve (@spaceeves)

এর কারণ একটাই। মাইক্রোগ্র্যাভিটি। মহাকাশে কার্যত মাধ্যাকর্ষণ শক্তি না থাকায় জল নিচের দিকে নামে না। ফলে চোখের জলও গাল বেয়ে পড়ার বদলে চোখের চারপাশেই আটকে থাকে। পরে একটি তোয়ালে দিয়ে সেই জমে থাকা জল মুছে ফেলতে দেখা যায় তাঁকে।

ক্রিস হ্যাডফিল্ডের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে শেয়ার হওয়া এই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল। নেটাগরিকদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন এই দৃশ্য দেখে। কেউ মজা করে লিখেছেন, “স্পেসস্যুট পরে থাকলে তো মুছতেও পারবেন না!” আবার কেউ বলছেন, “মহাকাশ আবেগপ্রবণ মানুষের জন্য কঠিন জায়গা!” বিজ্ঞান যেমন বিস্ময় জাগায়, তেমনই বাস্তবের এই ছোট্ট পরীক্ষা যেন নতুন করে চোখ খুলে দেয়, পৃথিবীর বাইরে সবকিছুই কতটা আলাদা!

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This