শনিবার এবং রবিবার মিলিয়ে বাতিল ২৩টি লোকাল ট্রেন

Must Read

কলকাতা: সপ্তাহান্তে শিয়ালদহ দক্ষিণ শাখার যাত্রীদের বড় দুর্ভোগ। পার্ক সার্কাসের ওল্ড ফুটওভার ব্রিজ ভেঙে ফেলার সিদ্ধান্ত রেলের। আগামী শনি ও রবিবার চলবে সেই কাজ। আর সে কারণে শিয়ালদহ দক্ষিণ শাখায় (Sealdah South Line) একাধিক ট্রেন বাতিল (Train Canceled)। শনিবার এবং রবিবার মিলিয়ে বাতিল করে দেওয়া হয়েছে ২৩টি লোকাল ট্রেন। যার জেরে অফিস যাত্রীদের ভোগান্তিতে পড়তে হবে।

শনিবার মোট আটটি লোকাল ট্রেন বাতিল থাকছে। আর রবিবার বাতিল করে দেওয়া হয়েছে আরও ১৫টি লোকাল ট্রেন। তালিকায় রয়েছে শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর, শিয়ালদা-ক্যানিং, শিয়ালদা-সোনারপুর, শিয়ালদা-বারুইপুর, শিয়ালদা-ডায়মন্ড হারবার, শিয়ালদা-বজবজ শাখার ট্রেন আছে বলে জানিয়েছে রেলের শিয়ালদহ। রবিবার বাতিল থাকবে শিয়ালদহ-সোনারপুর লোকাল, শিয়ালদহ-বারুইপুর লোকাল, শিয়ালদহ-কোমাগাটা মারু বজবজ লোকাল, শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লোকাল, ডাউন শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল, শিয়ালদহ-ক্যানিং লোকাল, কোমাগাটা মারু বজবজ-নৈহাটি লোকাল, নৈহাটি-শিয়ালদহ লোকাল।

আরও পড়ুন: যাত্রী পরিষেবায় উন্নতি, সেক্টর ফাইভ মেট্রোতে নতুন উদ্যোগ!

Latest News

দিল্লিতে ছন্দে ফিরছে রেল পরিষেবা, বাতিল ট্রেনের টিকিট নিয়ে বড় ঘোষণা রেলের

ওয়েব ডেস্ক : দিল্লিতে (Delhi) ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রেল পরিষেবা। ১১ অক্টোবর থেকে আগের সময়সূচি মেনেই চলবে ট্রেন...

More Articles Like This