SIR প্রক্রিয়ার মাঝেই বাংলার জন্য বিশেষ কমিটি গঠন স্বরাষ্ট্রমন্ত্রকের!

Must Read

ওয়েব ডেস্ক : রাজ্যে চলছে এসআইআর (SIR) প্রক্রিয়া। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার (Voter List) তালিকা প্রকাশিত হবে। কিন্তু এই প্রক্রিয়ায় বাদ পড়েছে বহু মতুয়া, উদ্বাস্তুদের নাম। তবে চূড়ান্ত তালিকাতেও তাদের নাম থাকবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা। এই পরিস্থিতিতেই পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে বিশেষ কমিটি (Special committee)গঠনের করল অমিত শাহ-র (Amit Shah) স্বরাষ্ট্রমন্ত্রক (Home Ministry of India)।

জানা গিয়েছে, ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন ও ২০০৯ সালের নাগরিকত্ব বিধি মেনেই এই কমিটি তৈরি করা হয়েছে। এই কমিটিতে রাখা হয়েছে বেশ কিছু আধিকারিককে। এই কমিটির নেতৃত্ব দেবেন পশ্চিমবঙ্গ ডিরেক্টরেট অব সেনসাস অপারেশন্স-এর ডেপুটি রেজিস্ট্রার জেনারেল। সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরোর এক আধিকারিক এই কমিটিতে থাকবেন সদস্য হিসেবে। এছাড়া থাকবেন ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসারের মনোনীত প্রতিনিধি। সঙ্গে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের রাজ্যস্তরের আধিকারিক ও পোস্ট মাস্টার জেনারেলের মনোনীত ব্যক্তি।

আরও খবর : SIR নিয়ে বেনজির নির্দেশ সুপ্রিম কোর্টের! কী বলল প্রধান বিচারপতির বেঞ্চ?

এছাড়াও আমন্ত্রিত সদস্য হিসেবে থাকতে পারেন রাজ্যের স্বরাষ্ট্র দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি অথা অতিরিক্ত মুখ্যসচিবের প্রতিনিধি এবং রেলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের একজন প্রতিনিধি।

স্বরাষ্ট্রমন্ত্রকের সূত্রে খবর,চলতি এসআইআর (SIR) প্রক্রিয়ায় দেশের মধ্যে পশ্চিমবঙ্গ থেকেই নাগরিকত্ব সংক্রান্ত আবেদন সবচেয়ে বেশি জমা পড়ছে। সেই কারণেই রাজ্যভিত্তিক এই বিশেষ কমিটি গঠন করা হয়েছে। শুধু বর্তমান পরিস্থিতিই নয়, ভবিষ্যতেও নাগরিকত্ব সংক্রান্ত কাজকর্মে এই কমিটি সক্রিয় থাকবে বলেই জানা যাচ্ছে।

দেখুন অন্য খবর :

Latest News

দিল্লিতে ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের, তুলে নিতে হবে বিধিনিষেধও

ওয়েব ডেস্ক : দিল্লিতে ককরোচ জনতা পার্টি বা সিজেপির (CJP) বিক্ষোভ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কড়া বার্তা দিল সুপ্রিম...

More Articles Like This