20.7 C
New York

বসিরহাট উত্তরে তৃণমূল প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, পোস্টার ঘিরে তীব্র রাজনৈতিক তরজা

Must Read

ওয়েব ডেস্ক : উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat) উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থীকে নিয়ে তৈরি হল বিতর্ক। প্রার্থী হিসেবে তৌসিফুর রহমান-এর নাম সামনে আসতেই দলের একাংশের কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভ সামনে এল। এলাকাজুড়ে পড়ল একাধিক পোস্টার, যেখানে লেখা— “বহিরাগত প্রার্থী মানছি না, মানবো না, ভূমিপুত্র চাই”।

স্থানীয় তৃণমূল (TMC) কর্মীদের একাংশের দাবি, বসিরহাট উত্তরে প্রার্থী করা হোক আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ (রনি)-কে। তাদের অভিযোগ, ঘোষিত প্রার্থী তৌসিফুর রহমান বহিরাগত। তাঁর বাড়ি কলকাতায়। ফলে এলাকায় প্রচারে এলে তাকে ঢুকতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন কিছু কর্মী-সমর্থক। এই পোস্টার ও বিক্ষোভ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। যদিও তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ মানতে নারাজ। হাসনাবাদ ব্লক তৃণমূল সভাপতি এসকেন্দার গাজী বলেন, “এটা বিরোধীদের চক্রান্ত। বসিরহাট উত্তরে বিরোধীদের কোনও ভিত্তি নেই। তারা জানে জিততে পারবে না, তাই দলের ভাবমূর্তি নষ্ট করতে এসব করছে।”

আরও খবর : চা চক্রে প্রচার শুরু দিলীপ ঘোষের! খড়্গপুরে ফিরে কী বললেন বিজেপি প্রার্থী? দেখুন

অন্যদিকে, তৃণমূলের এই দাবি খারিজ করে বিজেপির (BJP) পাল্টা অভিযোগ, এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেরই বহিঃপ্রকাশ। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তনময় পাল বলেন, তৃণমূল নিজেরাই নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। বহিরাগত প্রার্থীকে ওরাই মানতে পারছে না, আর দোষ চাপাচ্ছে বিজেপির ঘাড়ে।

সব মিলিয়ে প্রার্থী ঘোষণার পর থেকেই বসিরহাট উত্তর কেন্দ্রে তৃণমূলের অন্দরের অশান্তি প্রকাশ্যে চলে এসেছে, যা ভোটের আগে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

দেখুন অন্য খবর :

Latest News

সংঘর্ষ রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাট থানার ওসি

ওয়েব ডেস্ক: নির্বাচনের ফলঘোষণার পর থেকেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার (Post Poll Violence) অভিযোগ উঠেছে। দুই দলের সংঘর্ষ...

More Articles Like This