12.8 C
New York

ভোটের ৩ দিন আগে থেকে সরিয়ে দেওয়া হল সিভিক ভলান্টিয়ারদের

Must Read

কলকাতা: বিধানসভা নির্বাচনকে (West Bengal Assembly Elections 2026) অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মরিয়া নির্বাচন কমিশন (Election Commission)। ভোটের আর মাত্র তিন দিন বাকি থাকতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করা হল। রাজ্যের সিভিক ভলান্টিয়র (Civic Volunteer), ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশদের নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করছে কমিশন।জানানো হয়েছে, রিজার্ভ লাইনে থাকাকালীন কোনও নির্বাচন সংক্রান্ত কাজে যুক্ত করা যাবে না তাঁদের। শুধুমাত্র নন-ইলেকশন ডিউটি করার অনুমতি থাকবে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটের দিন ইউনিফর্ম ছাড়া ভোট দিতে পারবেন সংশ্লিষ্ট কর্মীরা। রিজার্ভ লাইনে পাঠানোই নয়, স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে, ভোটের দিনগুলোতে যদি বিশেষ প্রয়োজনে তাঁদের মোতায়েন করতেই হয়, তবে কোনওভাবেই পুলিশের পোশাক বা ইউনিফর্ম পরা যাবে না। তাঁদের সাধারণ পোশাকে থাকতে হবে। নির্বাচনী প্রক্রিয়ায় যাতে তাঁদের কোনওভাবেই ব্যবহার করা না হয়, তা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতেই এই কড়া নির্দেশ।

আরও পড়ুন: প্রথম দফার ভোটে রাজ্যে আসছেন রাহুল, কী কী কর্মসূচি

Latest News

প্রথম ক্যাবিনেট বৈঠকে একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কলকাতা: সোমবার নবান্ন নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী হিসাবে...

More Articles Like This