Forbidden

You don't have permission to access th1s resource.

দক্ষিণে তাপপ্রবাহ, উত্তরে বৃষ্টির ইঙ্গিত! কেমন থাকবে বাংলার আবহাওয়া? - KolkataTV
31 C
Kolkata

দক্ষিণে তাপপ্রবাহ, উত্তরে বৃষ্টির ইঙ্গিত! কেমন থাকবে বাংলার আবহাওয়া?

Must Read

কলকাতা: দক্ষিণবঙ্গে গরমের দাপট আরও বাড়তে চলেছে, অন্যদিকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির সম্ভাবনা (Rain Forecast)। এমনই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। আগামী কয়েকদিন রাজ্যের দুই প্রান্তে আবহাওয়ার ছবিটা সম্পূর্ণ ভিন্ন থাকবে।

দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির আশা খুবই কম। বরং ১৯ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত তাপমাত্রা ক্রমশ বাড়বে এবং গরমের সঙ্গে আর্দ্রতার অস্বস্তিও চরমে উঠবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে (পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম) তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি পর্যন্ত বেশি থাকতে পারে। কিছু জায়গায় পারদ ৪০ ডিগ্রিও ছুঁতে পারে, ফলে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, বিশেষ করে মঙ্গল ও বুধবার।

আরও পড়ুন: ভোটের ৩ দিন আগে থেকে সরিয়ে দেওয়া হল সিভিক ভলান্টিয়ারদের

কলকাতা-সহ দক্ষিণের বেশিরভাগ জেলায় আকাশ আংশিক মেঘলা থাকলেও রোদের তেজ থাকবে তীব্র। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ‘ফিল লাইক’ তাপমাত্রা আরও বেশি অনুভূত হবে, ফলে অস্বস্তি বাড়বে। তবে কিছুটা স্বস্তির ইঙ্গিত মিলতে পারে ২৬ এপ্রিলের পর। তার আগে দু’-এক জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হলেও তাতে গরম কমার সম্ভাবনা কম।

অন্যদিকে উত্তরবঙ্গে ছবিটা আলাদা। ২৫ এপ্রিল থেকে বৃষ্টির প্রবণতা বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সপ্তাহের শেষে, অর্থাৎ রবিবারের দিকে দক্ষিণবঙ্গেও কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হতে পারে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া ও বাঁকুড়ায় ঝড়বৃষ্টি হতে পারে, সঙ্গে ঘণ্টায় ৫০ কিমি বা তার বেশি বেগে দমকা হাওয়া বইতে পারে।

Latest News

পুরসভায় বেআইনি নিয়োগের অভিযোগ, সুজিত বসুর বিরুদ্ধে বিস্ফোরক দাবি ইডির

ওয়েব ডেস্ক : পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার কলকাতা হাইকোর্টে একাধিক বিস্ফোরক দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। জামিনের...

More Articles Like This