প্রথম দফার ভোটে রাজ্যে আসছেন রাহুল, কী কী কর্মসূচি

Must Read

কলকাতা: প্রথম দফা ভোটের দিনই ফের বাংলায় প্রচারে (Bengal Election Campaign Rahul) ঝাঁপাতে চাইছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। প্রথম দফার ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে আগামী ২৩ এপ্রিল। কলকাতা ও দক্ষিণবঙ্গের অধিকাংশ আসনে ভোট হবে দ্বিতীয় দফায়, অর্থাৎ ২৯ এপ্রিল। আগামী ২৩ এপ্রিল, বৃহস্পতিবার কলকাতায় তাঁর দু’টি গুরুত্বপূর্ণ জনসভা হওয়ার কথা থাকলেও, নির্বাচন কমিশনের কড়া বিধিনিষেধে সেই কর্মসূচি ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

এবারের বিধানসভা নির্বাচন দু’দফায় অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দফার ভোট ২৩ এপ্রিল, আর দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। কলকাতা ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ আসনে ভোট দ্বিতীয় দফায় হওয়ায় শহরে শক্তি প্রদর্শনে মরিয়া সব রাজনৈতিক দলই। রাহুল গান্ধী সেই লক্ষ্যেই বৃহস্পতিবার কলকাতার সংখ্যালঘু অধ্যুষিত মেটিয়াবুরুজ এবং পার্ক সার্কাস ময়দানকে সভার জন্য বেছে নিয়েছিলেন। কিন্তু সেখানেই সভা নিয়ে অনিশ্চয়তার হয়ে দাঁড়িয়েছে নির্বাচন কমিশনের নিয়মাবলি। কংগ্রেস সূত্রের খবর, সভার অনুমতি চেয়ে আবেদন করা হলেও এখনও পর্যন্ত কমিশনের তরফে কোনও সবুজ সংকেত মেলেনি। ফলে শেষ মুহূর্তে যদি সভার অনুমতি না পাওয়া যায়, তবে বিকল্প পথে হাঁটার কথা ভাবছে হাত শিবির।

আরও পড়ুন: একবালপুর থানার সামনে তৃণমূল-বিজেপি সংঘর্ষ!

তবে অনুমতি না মেলায় বিকল্প পরিকল্পনাও ভাবা হচ্ছে। মেটিয়াবুরুজের নির্দিষ্ট এলাকায় ছোট আকারের সভা বা ব্রেবোর্ন কলেজ সংলগ্ন এলাকায় সমাবেশ করার কথাও চিন্তা করা হচ্ছে। যদিও কলকাতায় অনিশ্চয়তা থাকলেও, ২৩ এপ্রিল শ্রীরামপুরে তাঁর সভার অনুমতি ইতিমধ্যেই মিলেছে। এর আগে সম্প্রতি রায়গঞ্জ, মালদহ ও মুর্শিদাবাদে সভা করে বিজেপি ও তৃণমূলকে একযোগে আক্রমণ করেছেন রাহুল।

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This