20.7 C
New York

কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু অর্জুন সিং-এর

Must Read

ওয়েব ডেস্ক : শিয়রে নির্বাচন (West Bengal Assembly Election 2026)। ইতিমধ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে কমিশন (Election Commission)। তার পরেই বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বিজেপিও (BJP) তাঁদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সেখানে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র এলাকার নোয়াপাড়া (Noapara) বিধানসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে অর্জুন সিং (Arjun Singh)-কে। আর প্রার্থী ঘোষণার পরেই প্রচারে নেমে পড়লেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ।

এদিন রামপ্রসাদ কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার অভিযান শুরু করেন অর্জুন সিং। তবে তিনি একা নন, এদিন প্রচার শুরু করেন বীজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাসও (Sudipta Das)। তিনি অর্জুনের সঙ্গে একই সঙ্গে কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন।

আরও খবর : কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট

মন্দিরে পুজো দেওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন (Arjun Singh)। সেখানে তিনি পুলিশ অফিসারদের সরানো নিয়ে বলেছেন , ‘আজকে নির্বাচন কমিশন বেছে বেছে আনছে, যাঁরা দালাল পুলিশ না, যারা অশোকস্তম্ভকে স্যালুট করে। যারা দেশের সংবিধানকে মানে, তাঁদের নিয়ে আসছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের জ্বালা হচ্ছে। এই জ্বালা দেখে বাংলার মানুষ খুশি হয়েছে।’ সঙ্গে তিনি মন্দিরে পুজো নিয়ে বলেছেন, চার মাস আগে এই মন্দিরে পুজো করতে এসেছিলাম। তখন তৃণমূল কংগ্রেসের নেতারা বাইরে স্লোগান দিচ্ছিল। তখন মায়ের কাছে আশির্বাদ চেয়েছিলাম, যাতে সুদীপ্ত দাসকে এখানে নিয়ে এসে প্রার্থী করে তৃণমূলের বিরুদ্ধে লড়াতে পারি।

এদিকে বীজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস (Sudipta Das) বলেছেন, ‘মানুষ আমাদের সঙ্গে রয়েছে। এই লড়াইটা সহজ হবে। আমরা জিতে যাব বলেই আশাবাদী।’ তিনি আরও বলেছেন, ‘আমি এ যুগের অভিমন্যু, যে জাল ছিড়তে জানে, চক্রবুহ ভেদ করতেও জানে।’

আরও খবর :

Latest News

সংঘর্ষ রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাট থানার ওসি

ওয়েব ডেস্ক: নির্বাচনের ফলঘোষণার পর থেকেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার (Post Poll Violence) অভিযোগ উঠেছে। দুই দলের সংঘর্ষ...

More Articles Like This