10.9 C
New York

মধ্যপ্রাচ্য সংঘাতে নয়া মোড়! ইরানকে গোপন সামরিক তথ্য দিয়ে সাহায্য করছে রাশিয়া!

Must Read

ওয়েবডেস্ক-  পশ্চিম এশিয়ার (Middle East)  সংঘাতের মাঝে সামনে এল বিস্ফোরক তথ্য। রিপোর্ট অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্র (America)  যদি ইরানের (Iran)  কোনও স্থল অভিযান শুরু করে, তাহলে রাশিয়ার (Russia)  অত্যন্ত শক্তিশালী চেচেন সামরিক ইউনিটগুলো (Chechen military units) ইরানের সমর্থনে সরাসরি যুদ্ধ সমর্থনে ঝাঁপিয়ে পড়বে। সরাসরি যুদ্ধে না নামলেও রাশিয়া ইরানকে বিভিন্নভাবে সহায়তা করছে বলে অভিযোগ রয়েছে।

গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, রাশিয়া ইরানকে মার্কিন সামরিক অবস্থান, যুদ্ধজাহাজ এবং বিমানের গতিবিধি সংক্রান্ত গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সরবরাহ করছে।  রাশিয়ার বিশেষ বাহিনী বা চেচেন যোদ্ধারা মার্কিন ও ইজরায়েলি বাহিনীর বিরুদ্ধে ইরানকে রক্ষার জন্য লড়াই করতে প্রস্তুত বলে কিছু অসমর্থিত খবর ও প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা বিশ্বজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। চেচনিয়ার শাসক রমজান কাদিরভের নেতৃত্বাধীন ‘আখমাত’  বিশেষ বাহিনী ইতিমধ্যে ইরানি সেনাবাহিনীর সঙ্গে সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার প্রস্তুতি নিচ্ছে।

চেচেন নেতৃত্ব এই সম্ভাব্য সংঘাতকে পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে একটি লড়াই হিসেবে বর্ণনা করায় আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে। অপরদিকে ইরানও এই পরিস্থিতির প্ররিপ্রেক্ষিতে অত্যন্ত কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের যৌথ সামরিক দফতর ‘খাতাম আল আনবিয়া’র মুখপাত্র যুলফাগারি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা দেশের সার্বভৌমত্বে আঘাত হানার চেষ্টা করবে তাদের কঠোরভাবে মোকাবিলা করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের তেল ও সামরিক স্থাপনায় সম্ভাব্য হামলার পরিকল্পনার খবরে এই সামরিক মেরুকরণে নতুন মাত্রা যোগ করেছে।

আরও পড়ুন- ইরানের পরিস্থিতি! সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলতে মার্কিন জনগণকে আহ্বান পেজেশকিয়ানের

চেচেন যোদ্ধা দের এই ঘোষণা ইরানের অনড় অবস্থান পশ্চিম এশিয়ার যুদ্ধের গতিপথ সম্পূর্ণ পাল্টে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অপরদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার জানিয়েছেন যে রাশিয়া এই সংঘাত নিরসনে মধ্যস্থতা করতে এবং পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানে অবদান রাখতে প্রস্তুত

 

Latest News

১১০০ কোটি টাকার আর্থিক বেনিয়মের অভিযোগ! গ্রেফতার ব্যবসায়ী

ওযেব ডেস্ক : ১১০০ কোটি টাকার আর্থিক বেনিয়ম। এই অভিযোগে বেহালার এক ব্যবসায়ীকে (Buisnessman) গ্রেফতার করল ইডি (ED)। সূত্রের...

More Articles Like This