অবসর ভেঙে টেস্টে ফিরছেন বিরাট-রোহিত? জল্পনার মাঝেই সামনে এল আসল সত্যিটা, দেখে নিন

Must Read

ওয়েব ডেস্ক: গত বছর আইপিএলের সময় আচমকাই টেস্ট ক্রিকেট (Test Cricket) থেকে অবসরের (Retirement) ঘোষণা করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। প্রায় একসঙ্গে নেওয়া সেই সিদ্ধান্ত অনেক ক্রিকেটপ্রেমীকেই বিস্মিত করেছিল। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াতে শুরু করে—‘রো-কো’ জুটি নাকি আবার লাল বলের ক্রিকেটে ফিরছেন! আদৌ কি এই খবর সত্যি, নাকি এটা শুধুই গুজব? চলুন জেনে নেওয়া যাক।

রোহিত এবং বিরাট- বর্তমানে দু’জনেই আইপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছেন। কোহলি সম্প্রতি অর্ধশতরান করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে জয়ের পথে নিয়ে গিয়েছেন, অন্যদিকে রোহিতের ৭৮ রানের ঝকঝকে ইনিংসে জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকার পরও তাঁদের ফর্ম দেখে অনেকেই প্রশ্ন তুলছেন—তাঁরা কি সত্যিই টেস্টে ফিরতে পারেন? এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে কিছু ভুয়ো সোশ্যাল মিডিয়া পোস্ট। কোথাও দাবি করা হচ্ছে বিসিসিআই নাকি তাঁদের প্রত্যাবর্তন নিশ্চিত করেছে, আবার কোথাও বলা হচ্ছে কোহলি নিজেই নাকি টেস্টে ফেরার কথা জানিয়েছেন।

আরও পড়ুন: ইডেন-যুদ্ধে বাদ একাধিক তারকা! SRH-এর বিরুদ্ধে কেমন হবে KKR–এর একাদশ? দেখে নিন

কিন্তু সত্যিটা একেবারেই ভিন্ন। কোহলি বা রোহিত—কেউই টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনের বিষয়ে কোনও ঘোষণা করেননি। বিসিসিআই বা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকেও এ নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি নেই। অর্থাৎ, পুরো বিষয়টাই ভিত্তিহীন গুজব। তবে প্রাক্তন ক্রিকেটারদের একাংশ অবশ্য কোহলির প্রত্যাবর্তনের পক্ষে সওয়াল করছেন। ভারতের প্রাক্তন ব্যাটসম্যান আম্বাতি রায়ডু মনে করেন, কোহলির এখনও অনেক ক্রিকেট বাকি এবং তাঁকে আবার টেস্ট দলে, এমনকি অধিনায়ক হিসেবেও দেখা উচিত। তাঁর মতে, কোহলির অভিজ্ঞতা ও নেতৃত্ব ভারতীয় টেস্ট দলের জন্য এখনও অমূল্য হতে পারে। যদিও দু’জনের তরফে এখনও এই বিষয়ে কোনও ঘোষণা সামনে আসেনি।

দেখুন আরও খবর:

Latest News

শান্তিপূর্ণ আন্দোলনে ধরপাকড় করা যাবে না, মেট্রো-রেল বন্ধ করে আদালতে ভর্ৎসিত কেন্দ্র

ওয়েব ডেস্ক : ককরোচদের (CJP) বিক্ষোভ মোকাবিলায় ট্রেন বাতিল করে, মেট্রো পরিষেবা বন্ধ করে আদালতের সমালোচনার মুখে পড়ল সরকার।...

More Articles Like This