Forbidden

You don't have permission to access th1s resource.

অ্যাপেলের সিইও পদ অবসর ঘোষণা টিম কুকের, নতুন CEO কে? - KolkataTV
31.1 C
Kolkata

অ্যাপেলের সিইও পদ অবসর ঘোষণা টিম কুকের, নতুন CEO কে?

Must Read

ওয়েবডেস্ক-  অ্যাপেলের সিইও (Apple CEO) পদ অবসর ঘোষণা করলেন টিম কুক (Tim Cook) । সংস্থার তরফে এই খবর ঘোষণা করা হয়েছে। তার জায়গায় দায়িত্ব নেবেন জন টার্নাস (John Turnus) । ২০২৬ সালের ১ সেপ্টেম্বরে তিনি সংস্থার সিইও পদে দায়িত্ব নেবেন। ২০১১ সাল থেকে Apple-এর সিইও পদে রয়েছেন টিম কুক।

সিইও পদ থেকে অবসর নিলেও সংস্থা ছাড়বেন না। জন টার্নাসের হাতে দায়িত্ব এগজিকিউটিভ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন প্রাক্তন CEO ৷ ২০২৫ সাল থেকেই এই বিষয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছিল। সেই বছর নভেম্বরের মাঝামাঝি সময় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

অ্যাপেলকে উদ্দেশ্য করে এক চিঠিতে কুক জানিয়েছেন, অ্যাপেলের সিইও পদে থাকা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সৌভাগ্য। আমি অ্যাপেলের সকল গ্রাহকদের কাছে কৃতজ্ঞ। এমন একটি সংস্থার প্রধান হওয়া যা কল্পনাকে প্রজ্জ্বলিত করে এবং জীবনকে এমন গভীরভাবে সমৃদ্ধকরে যা বর্ণনা করা যায় না। এটি এক অনন্য

এটি এক অনন্য সম্মান ও সৌভাগ্যের বিষয়।’  অ্যাপেলের সিইও’র পদ থেকে পঞ্চমুখ হন কুক। জন টার্নাস একজন মেধাবী

আরও পড়ুন-  ‘রক্ত দাও, স্বাধীনতা দেব’ বিবেকানন্দকে উদ্ধৃত করে বিতর্কে যোগী! তৃণমূলের তীব্র কটাক্ষ

প্রকৌশলী ও চিন্তাবিদ। যিনি গত ২৫ বছর ধরে আমাদের গ্রাহকদের অত্যন্ত পছন্দের পণ্যগুলি তৈরির কাজে নিয়োজিত ছিলেন। তিনি প্রতিটি খুঁটিনাটি বিষয়ে অত্যন্ত মনোযোগী এবং কোনও কিছুকে আরও উন্নত, সুন্দর ও অর্থবহ করে তোলায় তাঁর জুড়ি নেই। তিনি এই পদের জন্য একেবারে নিখুঁত একজন ব্যক্তি।’

 

উল্লেখ্য, আইফোন সংস্থায় ১৯৯৮ সালে দিয়েছিলেন কুক। নিজের দক্ষতায় সিইও হন। কুকের আগে ২৫ বছর ধরে এই পদে ছিলেন স্টিভ জোবস। ২০১১ সালে তিনি সিইও পদ ছেড়ে দেন, এর পর সেই দায়িত্ব নেন কুক। গত ১৫ বছরে কুকের হাত ধরে অ্যাপলের বাজার দর বেড়ে ৪ ট্রিলিয়ন ডলার হয়েছে। গত অর্থবছরে অ্যাপলের বার্ষিক বিক্রি প্রায় চারগুণ বেড়ে ৪১৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তাঁর আমলেই অ্যাপল ওয়াচ, অ্যাপল মিউজিক এবং অ্যাপল টিভি প্লাসের মতো পরিষেবা চালু হয়।

 

Latest News

হালিশহরে মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ, কাদা-জুতো ছোড়ার অভিযোগ, উঠল ‘চোর-ডাকাতরানি’ স্লোগান

কলকাতা: হালিশহরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ঘটনাকে কেন্দ্র করে এলাকায়...

More Articles Like This