32 C
Kolkata

‘যে পক্ষ হারের মুখে থাকে, তারা শর্ত আরোপ করতে পারে না’, ট্রাম্পকে কটাক্ষ ইরানের

Must Read

ওয়েব ডেস্ক : ইরানের (Iran) সঙ্গে যুদ্ধবিরতি অনুর্দিষ্টকালের জন্য বাড়ানো হচ্ছে। মঙ্গলবার গভীররাতে এমনটা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। পাশাপাশি জানিয়েছেন, হরমুজ প্রণালীতে (Strait of Hormuz) মার্কিন সেনার অবরোধ তথা নজরদারি আপাতত অব্যাহত থাকবে। আর যুদ্ধ বিরতির ঘোষণাকে কড়া ভাষায় আক্রমণ করল ইরান। ইরানের তরফে জানানো হয়েছে, ট্রাম্পের এই ঘোষণার কোনো মূল্য নেই। সঙ্গে জানানো হয়েছে, যুদ্ধে যে পক্ষ হারের মুখে থাকে, তারা শর্ত আরোপ করতে পারে না।

সমাজমাধ্যমে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফের একজন সিনিয়র উপদেষ্টা মাহদি মোহাম্মাদি (Mahdi Mohammadi) লিখেছেন, ইরানের ওপর জারি রাখা অবরোধ চালিয়ে যাওয়া আর সরাসরি বোমাবর্ষণ করার মধ্যে কোনো পার্থক্য নেই। তাঁর দাবি, “ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর নাটক আদতে কিছুই নয়। পরাজিত পক্ষ কখনো শর্ত দিতে পারে না। অবরোধ অব্যাহত রাখার অর্থ হল যুদ্ধের শামিল এবং এর জবাব কেবল সামরিক পদক্ষেপের মাধ্যমেই দেওয়া উচিত।”

আরও খবর : মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধবিরতির মেয়াদ! দ্বিতীয় দফা বৈঠকের আগেই বিরাট মন্তব্য আমেরিকার

তিনি আরও সতর্ক করে দিয়ে বলেন, এই যুদ্ধবিরতি মূলত সময়ের অপচয় এবং ইরানের ওপর হঠাৎ বড় কোনো হামলার প্রস্তুতি নেওয়ার একটি কৌশল। এখন ইরানের উচিত নিজেদের উদ্যোগে পাল্টা ব্যবস্থা নেওয়া।

এর আগে ট্রাম্প (Donald Trump) তার নিজস্ব প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ঘোষণা করেছিলেন যে, পাকিস্তানের মধ্যস্থতায় তিনি ইরানের ওপর সম্ভাব্য আক্রমণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখছেন। ট্রাম্পের দাবি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের অনুরোধে তিনি ইরানকে একটি ঐক্যবদ্ধ শান্তি প্রস্তাব তৈরির সুযোগ দিচ্ছেন। ট্রাম্প দাবি করেছিলেন, ইরান আর্থিকভাবে ভেঙে পড়েছে। প্রতিদিন প্রায় কোটি কোটি ডলার ক্ষতির সম্মুখীন হচ্ছে। এমনকি দেশটির পুলিশ ও সেনাবাহিনী বেতন পাচ্ছে না বলেও তিনি দাবি করেন।

এদিকে আজ ইসলামাবাদে ইরান (Iran) ও মার্কিন প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু ইরানের অনড় মনোভাবের কারণে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাকিস্তান সফর স্থগিত করা হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, ইরান যতক্ষণ না পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রস্তাব জমা দিচ্ছে, ততক্ষণ উচ্চপর্যায়ের কোনো আলোচনা হবে না। এর মাঝেই ট্রাম্পকে কড়া ভাষায় আক্রমণ করল ইরান।

দেখুন অন্য খবর :

Latest News

কীভাবে IPL-এর শেষ চারে উঠতে পারবে KKR? দেখে নিন হার-জিতের জটিল সমীকরণ

ওয়েব ডেস্ক: জমে উঠেছে আইপিএলের (IPL 2026) প্লে-অফের (Play Offs) লড়াই। তবে কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) ভাগ্য...

More Articles Like This