28.9 C
Kolkata

ছানভ ফাউন্ডেশনের সদস্যদের আত্মনির্ভর করার পথে বড় পদক্ষেপ পূর্ব রেলের

Must Read

ওয়েব ডেস্ক : সমাজের প্রান্তিক ও নির্যাতিত মানুষদের মূলধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল পূর্ব রেলওয়ের (Eastern Railway) শিয়ালদহ ডিভিশন। ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’ (OSOP) প্রকল্পের আওতায় অ্যাসিড আক্রান্তদের জন্য শিয়ালদহ স্টেশনে বরাদ্দ করা হল একটি বিশেষ স্টল।

এই উদ্যোগের মাধ্যমে ছানভ ফাউন্ডেশন (Chhanv Foundation)-এর সদস্যদের আত্মনির্ভর হওয়ার পথে এগিয়ে দেওয়ার কথা ভেবেছে পূর্ব রেলওয়ে। মূলত, দীর্ঘদিন ধরে এই সংস্থা অ্যাসিড আক্রান্তদের পুনর্বাসন এবং দক্ষতা উন্নয়নে কাজ করে আসছে। এই ফাউন্ডেশন ‘শিরোজ’ (Sheroes) নামে একটি অনলাইন স্টোর পরিচালনা করে। এই স্টোরে তৈরি প্রতিটি হস্তশিল্প পণ্যই সাহস ও সংগ্রামের প্রতীক। ২০১৩ সালে থেকে এই ফাউন্ডেশনটি অ্যাসিড হামলায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য কাজ করে আসছে। এবার সেই পণ্যগুলি স্টেশনের স্টলগুলিতে তুলে ধরতে পারবেন অ্যাসিড আক্রান্তরা।

আরও খবর : বকেয়া ডিএ নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের, কারা পাচ্ছেন?

আর রেল কর্তৃপক্ষের এই স্টল তাদের জন্য শুধু ব্যবসার সুযোগই নয়, বরং নিজেদের প্রতিভা তুলে ধরার একটি বড় মঞ্চ তৈরি করেছে। যাত্রীরা এখন সরাসরি এই স্টল থেকে স্থানীয় ও হাতে তৈরি পণ্য কিনতে পারবেন, ফলে শিল্পীদের আয় বৃদ্ধির সম্ভাবনাও বাড়বে।

উল্লেখ্য, ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’ (OSOP) প্রকল্পটি ভারতীয় রেলওয়ের একটি বিশেষ উদ্যোগ। যার লক্ষ্য স্থানীয় উৎপাদন ও স্বনির্ভর গোষ্ঠীগুলিকে রেল স্টেশনের মতো জনবহুল জায়গায় ব্যবসার সুযোগ করে দেওয়া। আর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অ্যাসিড আক্রান্তদের জন্য এই সুযোগ করে দেওয়ার ভাবনা আসে পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওসকারের (Milind Deouskar) তরফে। উদ্বোধনী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা রাজীব সাক্সেনা (Rajeev Saxena) সহ শিয়ালদহ ডিভিশনের শীর্ষ আধিকারিকরা।

দেখুন অন্য খবর :

Latest News

অস্ট্রেলিয়া সফরের আগে মোদিকে খুনের হুমকি! তদন্তে ফেডারেল পুলিশ

ওয়েব ডেস্ক : অস্ট্রেলিয়া (Australia) সফরের ঠিক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) খুনের হুমকি ঘিরে চাঞ্চল্য। সোশ্যাল মিডিয়ায়...

More Articles Like This