যাওয়ার কথা ছিল চীন! হঠাৎ ইউ টার্ন নিয়ে ভারতের দিকে রাশিয়ান তেল ট্যাঙ্কার

Must Read

ওয়েবডেস্ক-  যাওয়ার কথা ছিল চীন  (China) ! হঠাৎ ইউ টার্ন নিয়ে ভারতের (India) দিকে রাশিয়ান তেল ট্যাঙ্কার ( Russian oil tanker)  কিন্তু মাঝ পথে হঠাৎ করেই গন্তব্য বদল করল সাতটি রাশিয়ান তেল ট্যাঙ্কার। দক্ষিণ চীন থেকে কার্যত ১৮০ ডিগ্রি মোড় নিয়ে সেগুলি ভারতের দিকে আসছে বলে খবর। এমনই একটি তেলবাহী জাহাজের নাম অ্যাকোয়া টাইটান (Aqua Titan) । সব ঠিক ঠাক থাকলে মাঝারি আকারে এই তেলের ট্যাঙ্কারটি আগামী ২১ মার্চ ভারতের নিউ ম্যাঙ্গালোর বন্দরে নোঙর করবে, বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, গত এক সপ্তাহে ভারতীয় তেল শোধনাগারগুলো প্রায় ৩০ মিলিয়ন ব্যারেল রুশ তেল কেনার অর্ডার দিয়েছে। ফলে চীনের দিকে যাওয়ার পথে থাকা অনেক জাহাজ এখন ভারতের দিকে ঘুরে যাচ্ছে

মধ্যপ্রাচ্যের অশান্তির আবহে রাশিয়া থেকে তেল কেনা দ্বিগুণ করেছে ভারত। যার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। জানা গেছে, গত জানুয়ারির শেষের দিকে বাল্টিক সাগরের একটি বন্দর থেকে তেল নিয়ে যাত্রা শুরু করেছিল অ্যাকোয়া টাইটান। রাডারে গন্তব্য অনুযায়ী চীনের রিঝাও বন্দর। তবে মার্চের মাঝামাঝি মুখ ভারতের দিকে ঘুরিয়ে নেয় জাহাজটি। এর কয়েক দিন আগেই রাশিয়া থেকে তেল কেনার জন্য নয়াদিল্লিকে সাময়িক সবুজ সঙ্কেত দেয় দিয়েছিল মার্কিন সরকার।

আরও পড়ুন-  খামেনেইয়ের পর টার্গেট শীর্ষ নিরাপত্তা কর্তা! লরিজানির প্রয়াণের খবর মেনে নিয়ে কী বলল ইরান?

এই বিশাল জাহাজগুলো রাশিয়ার ইউরালস ক্রুড অয়েল বহন করে নিয়ে আসছে। মূলত দক্ষিণ চীন সাগরে তাদের গতিপথ পরিবর্তন করেছে।

হঠাৎ এই নাটকীয় পরিবর্তনের কারণ কী?

সম্প্রতি আমেরিকা ভারতকে সাময়িকভাবে রাশিয়া থেকে আরও বেশি তেল কেনার অনুমতি (Waiver) দিয়েছে, যা আগে নিষেধাজ্ঞার কারণে সীমিত ছিল। মধ্যপ্রাচ্যে ইরান ও ইজরায়েলের মধ্যে চলমান যুদ্ধের ফলে হরমুজ প্রণালীতে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় ভারত বিকল্প হিসেবে রাশিয়ার দিকে ঝুঁকেছে। জাহাজগুলোর মধ্যে অন্যতম ‘Aqua Titan’ আগামী ২১  মার্চ কর্ণাটকের নিউ ম্যাঙ্গালোর বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এছাড়া  ‘Zouzou N‘ নামের আরেকটি জাহাজ গুজরাটের সিক্কা বন্দরের দিকে যাচ্ছে, যা ২৫ মার্চ নাগাদ পৌঁছাতে পারে।

গত এক সপ্তাহে ভারতীয় তৈল শোধনাগারগুলি প্রায় ৩০ মিলিয়ন ব্যারেল রুশ অপরিশোধিত তেল বুক করেছে, যার ফলে এই জাহাজগুলো চীনের পরিবর্তে এখন ভারতের দিকে ছুটে আসছে।

 

Latest News

হঠাৎ উইকেটকিপিং করতে শুরু করলেন যশস্বী, কারণ কী?  

ওয়েব ডেস্ক: লাল বলের ফর্ম্যাটে ভারতীয় দলে উল্কার গতিতে উত্থান হয়েছে যশস্বী জয়সওয়ালের। ওপেনিং স্পটে তাঁর জায়গা আপাতত বেশ...

More Articles Like This